Commandité

আপনার শখের মোবাইল চুরি ছিনতাই প্রতিরোধে বা হারিয়ে গেলে ফিরে পেতে Digital ID নিয়ে নিন!

0
20

আপনার শখের মোবাইল চুরি ছিনতাই প্রতিরোধে বা হারিয়ে গেলে ফিরে পেতে Digital ID নিয়ে নিন!

ধরুন আপনার শখের মোবাইলটি হঠাৎ করেই হারিয়ে গেল কিংবা চুরি হয়ে গেল অথবা আল্লাহ না করুন হঠাৎ রাস্তায় ছিনতাই হয়ে গেল, তখন আপনি কি করবেন?
নিশ্চয়ই ঐসময়ম আপনার মাথায় যতোসব দুঃশ্চিতার সাথে সাথে মনে মনে এটাই চাইবেন কোনভাবে যেন আপনার মোবাইলটা ফিরে পাওয়া যায়। সাধারণত সবার মতোই আপনি হয়তো থানাতে জিডি করবেন – তবে জিডির সময় মোবাইলের IMEI নাম্বর চাওয়া হয় [ধরে নিলাম আপনি মোবাইলের বক্স হতে IMEI এড্রেস দিলেন] যা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন অভিযানে মোবাইল উদ্ধার হলে সেটার IMEI নম্বরের সঙ্গে জিডিতে দেওয়া নম্বরটি মিলিয়ে ম্যাচ করা হয় এবং
যদি মিল পাওয়া যায় তবেই আপনার মোবাইল আপনি ফিরে পেতে পারেন। এমন নয় শুধুমাত্র IMEI হতে সরাসরি চোরের বা হারিয়ে যাওয়া মোবাইলের ই মুহূর্তের লাইভ লোকেশন পাওয়া যাবে।

তদুপরি বর্তমান সময়ে একটা বিষয় আমাদের অনেকেই শুনে থাকবেন যে যারা প্রফোশনাল চোর বা ছিনতাইকারী তারা পরবর্তীতে মোবাইল বিক্রি বা ব্যবহার যেটাই করে সেটার জন্য ফোন ফ্ল্যাশ (হার্ড রিসেট / ডাটা ড্রাইভ প্যাটার্ণ নষ্ট করতে ফোর্সড হার্ড ফ্ল্যাশ) এবং IMEI নাম্বার পরিবর্তন করে ফেলে – সুতরাং তখন আদৌ আপনার মোবাইল যদি কোন অভিযানে কিংবা চোখের সামনে অন্য কেউ ব্যবহার করলেও আপনি আসলে সেটা লিগ্যালি ক্লেইম করতে পারবেন না।

এমন সমস্যা সমাধনের জন্যই Digital ID বিষয়টি নিয়ে ভাবনার প্রয়াস; যেখানে IMEI এর পরিবর্তে Digital ID এর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাই হওয়া মোবাইলের সহজ শনাক্তকরণ করতে পারেন।
এখানে Digital ID বলতে বোঝানো হচ্ছে আপনার মোবাইলের জন্য আগে থেকেই একটি আলাদা ডিজিটাল পরিচয় তৈরি করে রাখা যেখানে শুধু IMEI ওপর নির্ভর না করে মোবাইলের স্ক্রিন, CPU কোর, RAM, GPU, GPU renderer, ক্যামেরা ও মাইক্রোফোন, বিভিন্ন সেন্সর, টাচ পয়েন্ট, ক্যানভাস রেন্ডারিং, অডিও প্রসেসিং ইউনিট ইত্যাদি কম্পোনেন্টগুলো সম্মিলিতভাবে একটি ফিঙ্গারপ্রিন্ট তৈরি করবে এবং ঐ আইডিয়েন্টিফিকেশান SHA-256 হ্যাশ তৈরি করে QR Certificate তৈরী করেবে।
বিষয়টা সহজ করে বললে আপনি মোবাইলটি হাতে থাকা অবস্থায় একবার ডিজিটাল আইডি তৈরি করে রাখলেন। এরপর সেই QR কোড বা ডেটা ই-মেইল, ক্লাউড স্টোরেজ বা প্রয়োজনে প্রিন্ট করে নিরাপদ জায়গায় রেখে দিতে পারেন; এখন কখনো আপনার মোবাইল হারিয়ে গেলে সেটা ফিরে পেতে শনাক্ত করার প্রয়োজন হলে ঐ Digital ID ব্যবহার করে সহজেই আপনি আমার শখের মোবাইল ফিরে পেতে পারেন।

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব মোবাইলের কম্পোনেন্ট বেইজড ডাটা সিগনিফিকেন্স কিন্তু এক রকম নয় [এই যেমন একই মোবাইলের হাজার হাজার কপি মার্কেটে থাকতে পারে] তাই সব ডিভাইসের জন্যই একই আইডি নয় বরং প্রতিটি মোবাইলের জন্য ইউনিক এবং অথেন্টিক আইডি ক্রিয়েট করা হবে। উদাহরণস্বরূপ অনেক ফোনেই একই পরিমাণ RAM বা CPU কোর থাকতে পারে তাই DigitalID তে বিভিন্ন সিগন্যালের জন্য আলাদা Weight সিগনিফিকেন্স মার্ক করা আছে তাতে কোন কোন বৈশিষ্ট্য মিলেছে, কতটা মিলেছে এবং সেই মিলের ওপর ভিত্তি করে মোট কনফিডেন্স কত হচ্ছে সবকিছু ক্যালকুলেটিভলি লাইভ শো করবে – সুতরাং আপনার ক্লেইম বা দাবী আপনি সবার সামনে লাইভ যৌক্তিক এবং আইনগতভাবে উপস্থাপনও করতে পারবেন।

আর ফোন ফ্ল্যাশ বা রিস্টোর করা হলেও কিংবা IMEI পরিবর্তন করা হলেও এই Digital ID সবসময়ই Constant থাকছে – সুতরাং আপনি সহজেই আপনার মোবাইল ফিরে পেতে পারবেন। আবার কেউ যদি এই Digital ID বাইপাস করতে চুরি হওয়া বা ছিনতাই হওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল সেকেন্ড হ্যান্ড বিক্রি কিংবা ব্যাবহার করতে ছোটখাটো কম্পোনেন্ট যেমন ক্যামেরা মডিউল পরিবর্তন করেও ফেলে তবুও পারসেন্টেইজ বেইজ ম্যাচ বা ক্রস ভেরিফাই করে কতো অংশ মিলে সেটা হতেও আপনার ওনারশীপ ক্লেইম করতে পারেন [যদিও সাধারণত এমনটি করে না]। অন্যদিকে এই বিষয়টি যখন সকলেই ইউটিলাইজ করতে শুরু করবে তখন একটি সময় এই মোবাইল চুরি বিষয়টিও রুখতে সহায়তা করবে – যখন চুরি হওয়া মোবাইল ব্যবহার’ই করা যাবে না তখন মোবাইল চুরি বা ছিনতাই এর অবকাশই থাকবে না নিশ্চয়ই।

এখানে আরও একটি বিষয় রাখা হয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য তবে এটি বাধ্যতামূলক নয়; কোন মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো Supported বায়োমেট্রিক অথেনটিকেশন থাকলে সেটিকে অতিরিক্ত একটি যাচাই হিসেবে ব্যবহার করা যাবে – তাতে আপনার ফিংগারপ্রিন্ট নিশ্চয়ই অন্য আর কারোর সাথে মিলবে না – সুতরাং ম্যাচিং করার সময় এটি সবচেয়ে স্ট্রং এভিডিয়েন্স হিসেবে কাজ করবে [মোবাইল চুরির পর হার্ড রিসেট বা ফ্ল্যাশে ফিংগারপ্রিন্ট চলে গেলেও আপনার QR তে আপনার ফিংগারপ্রিন্ট অথোরাইজেশন Blind থাকবে – ফলে ঐ QR সর্বাধিক ইউনিক অথেনটিকেশন হিসেবেই কাজ করেছে] – যদিও বিষয়টি কমপ্লিমেন্ট হিসেবে ঐচ্ছিক রাখা হয়েছে।

এপ্লিকেশন লিংক: https://digitalid.psychotech.top

Digital ID এপ্লিকেশনটি কেবলি ফন্টএন্ড এবং ওয়েব এপ্লিকেশন হিসেবেই রাখা হয়েছে – পরবর্তীতে ডাটা স্টোর রাখতে [যাতে মোবাইল পরিচিতি এবং মূল মালিকের তথ্য যেমন NID ডাটা এবং কনটাক্ট ইনফো ইত্যাদি] পরবর্তীতে BackEnd এবং চুরি ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর অটোম্যাটিক ডিভাইস ট্রিপ করানো এবং Hammer Security যেমন মোবাইল পাওয়ার বাটন প্রেসে অফ করা যাবে – ফোর্সড স্টপ করতে গেলে ইমেইজ ক্যাপচারিং সহ লাইভ লোকেশন ডিটেইলস সার্ভার লগে রাখবে এবং মালিক’কে ফরোয়ার্ড করে পাঠিয়ে দিবে এমন ফাংশনসমূহ পরবর্তীতে ইনট্রিগেশান করার চেষ্টা করবো।

যাই হউক যার শখের মোবাইল হারিয়ে যায় সেই প্রয়োজনের সময় এটার কি যে দুঃশ্চিতা সেটি রিয়েলাইজ করতে পারেন – তাই হারিয়ে বা চুরি হওয়ার আগেই সুখে থাকতে থাকতে আপনার শখের মোবাইলের ডিজিটাল আইডি তৈরী করে রাখুন; হয়তো বিপদের সময় প্রয়োজন হতেও পারে….

শুভকামনা রইলো – সকলেই ভালো থাকুন।
ওয়েব আমন্ত্রণ রইলো : PsychoTech

Rechercher
Catégories
Lire la suite
Nulled
WPBakery v8.7 Nulled - Page Builder for WordPress Plugin
WPBakery v8.7 Nulled – Page Builder for WordPress Plugin Free Download. WPBakery Page...
Par Nettumi 2026-09-17 18:18:55 0 44
Nulled
মিনেসোটায় ICE এর সেই কালো অধ্যায়! টেক দুনিয়ার সেরা নেতাদের প্রতিক্রিয়া শোরগোল ফেলেছে! | Techtunes | টেকটিউনস
Tuberadio একটি চমৎকার অনলাইন মিউজিক প্লেয়ার ইয়াসিন আরাফাত
Par Nettumi 2026-09-21 05:29:25 0 22
Tech
কিভাবে আপনি PulseChain-এ টোকেনের মাধ্যমে প্যাসিভ আয় উপার্জন করতে পারেন | Techtunes | টেকটিউনস
টেক্স বেইজড অনলাইন RPG : গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন ধারা জীয়নতরী
Par Nettumi 2026-09-25 03:50:21 0 5
Nulled
MicroLab v3.0 Nulled - Micro Job Freelancing Platform PHP Script
MicroLab v3.0 – Micro Job Freelancing Platform PHP Script Free Download. MicroLab is a...
Par Nettumi 2026-09-17 18:40:27 0 12
Nulled
Speech Texter – Voice to Text Android App Source - Nulled PHP Scripts
Speech Texter – Voice to Text Android App Source Code Free Download. Convert Voice to...
Par Nettumi 2026-09-18 03:23:53 0 39
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com