Commandité

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টো ট্রেডিং অটোমোশন

0
2

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টো ট্রেডিং অটোমোশন

বেশ অনেক দিন লেখা হয়না; যদিও না লেখার বেশ কিছু কারণ ছিলো তবে অযুহাত না দিয়ে বরং অসলতার দোহায় দেওয়াই ভালো – তাতে সেল্ফ ক্ল্যারিটি থাকে।

যাই হউক TrickBD তে ক্রিপ্টো ট্রেডিং বিষয়ক একটি চেইন টিউটোরিয়াল আছে সেটা ফলোআপ করলে আশাকরি ক্রিপ্টো ট্রেডিং এর ব্যাসিক হতে প্র্যাকটিক্যাল এক্সিকিউশন তথা আর্নিং সেকশন অবধি লার্নিং হয়ে যাওয়া উচিত – তবে CryptoRazz এর শেষদিকে আমার মাথাতে ঘুরছিলো এমনকিছু যাতে “আমি নিজে ট্রেড করবো না বরং অটোম্যাটিক ট্রেড হবে এবং সেইসব ট্রেড হতে হবে অবশ্যই লাভজনক যেন একা একাই আমার ক্রিপ্টো পোর্টফোলিওতে বেনিফিট তথা আর্নিং জমা হতে থাকে”।

হ্যা…নিতান্তপক্ষে শিশুসুলভ চিন্তা ভাবনা তো বটেই কেননা (১) ক্রিপ্টো মার্কেট সর্বদাই অনিশ্চিত – সুতরাং এখানে লাভের গ্যারান্টি পাওয়া আক্ষরিকভাবে কার্যকরী না (২) ট্রেড নেবার পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস এবং পরিপূর্ণ স্ট্যাডি করে তবেই যথাসম্ভব বেনিফিটেড প্রেডিকশন করা যেতে পারে – এটার অল্টারনেটিভ নেই।

তবুও রিভার্স থিংকিং – তে যদি এমন হয় যে ক্রিপ্টো ট্রেডিং’তে আমি অতীতে সকল ক্রিপ্টো ট্রেডিং ইতিহাস (ডাটা) নিয়ে বর্তমান সময়ের মার্কেটের অবস্থা যাচাই করে (লেজিট এনালাইসিস) ভবিষ্যতের অবস্থা বিবেচনায় রেখে (ফিউচার ট্রেন্ড) ট্রেড করি – যাতে লাভের সম্ভাবনা যতোই নূন্যতম হউক তবে লসের মার্জিন’কে যতোটা শূন্যের কোটায় আনা যায় – তবেই সেটাকে মোটামুটি স্ট্যাবল রকমের লাভবান ক্রিপ্টো ট্রেডিং বলা যায়।
এবং এই সকল কিছু যখন স্বয়ংক্রিয়ভাবে হবে তখনই এটাকে বলা হবে অটোম্যাটিক বেনিফিটেড ক্রিপ্টো ট্রেডিং।

এখন বিষয়টি বলতে যতোটা সহজ আদতে ততোটাও সহজ নয় – অতীতে সকল ক্রিপ্টো ট্রেডিং মার্কেট হিস্ট্রি (ডাটা) যা কিনা প্রতিটি ক্যান্ডেলস্টিক বর্ণনা করতে পারে এমন সিস্টেম একজন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব আর প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করা যেমন প্রায় অসম্ভব তেমনি বর্তমান মার্কেট কন্ডিশনের সাথে যাচাই বা তুলনা করে ভবিষ্যতের আপ ট্রেন্ড অনুসারে ট্রেড নেওয়টা জটিলও বটে।

এক্ষেত্রে আমরা অতীতে সকল ক্রিপ্টো ট্রেডিং মার্কেট হিস্ট্রি ডাটার সাথে বর্তমান মার্কেট কন্ডিশন যাচাই করার জন্য একটি সিস্টেম রুলস তৈরী করতে পারি যা কিনা আপাত শূন্য মার্জিনে লস এনে লাভবান ট্রেড এক্সিকিউট করতে পারে – অপরাপর বর্তমানের মার্কেট এনালাইসিস এবং ফিউচার ট্রেন্ড কম্বিনেশনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করা যেতে পারে তাতে মানুষের তুলনায় যথাসম্ভব ইমোশনলেস (যাতে অযাচিত হাইপে ট্রেডিং সেশান বিঘ্নতা না ঘটে) হয়ে সঠিক এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশান করতে পারে।
অন্যদিকে এটি 24/7 সময় এক্টিভ থেকে মার্কেট মনিটরিং – ট্রেড সেশান অবজার্ভ করা – ট্রেড ওপেন ও ক্লোজ করতে (অবশ্যই পারমিশন স্বাপেক্ষ) পারে এমন ক্রিপ্টো ট্রেডিং অটোমেশন সিস্টেম তৈরী করা যায়।

সিস্টেম ট্রেডিং লজিক

(১) ট্রেন্ড (EMA ক্রসওভার) — ক্রিপ্টো মার্কেটের ইন্ডিকেশান:

if (efL != null && esL != null) {
    const sp = ((efL - esL) / price) * 100;
    tScore = clamp(sp * 40, -100, 100);
}

এনালাইসিস: ১২ পিরিয়ড ও ২৬ পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ (EMA) ক্যালকুলেশান।
• যদি ১২-EMA, ২৬-EMA-এর উপরে থাকে, তাহলে ধরা হয় ক্রিপ্টো মার্কেট আপট্রেন্ডে আছে (স্কোর + হয়)।
• যদি ১২-EMA, ২৬-EMA-এর নিচে থাকে, তাহলে ধরা হয় ক্রিপ্টো মার্কেট ডাউনট্রেন্ডে আছে (স্কোর – হয়)।
• এই দূরত্ব যত বেশি, স্কোর তত High হয় (-১০০ থেকে +১০০ পর্যন্ত)।

(২) মোমেন্টাম (RSI) — ক্রিপ্টো মার্কেট কতোটা সক্রিয় কিংবা নিষ্ক্রিয় সেটা বোঝার জন্য

if (rsiL <= 30) rScore = 100 - (rsiL / 30) * 40; else if (rsiL >= 70) rScore = -(100 - ((100 - rsiL) / 30) * 40);
else rScore = ((50 - rsiL) / 20) * 30;

সিস্টেম লজিক: RSI হলো অতিরিক্ত BUY/SELL ইন্ডিকেটিভ সিস্টেম ফাংশান
• RSI যদি ৩০-এর নিচে যায়, মানে ক্রিপ্টো মার্কেট ওভারসল্ড (অতিরিক্ত বিক্রি) — সিস্টেম এটাকে ক্রয়ের সুযোগ হিসেবে নেয় (স্কোর বাড়াবে)।
• RSI যদি ৭০-এর উপরে যায়, মানে ক্রিপ্টো মার্কেট ওভারবট (অতিরিক্ত কেনা) — সিস্টেম এটাকে বিক্রির সুযোগ হিসেবে নেয় (স্কোর কমায়)।
• ৩০-৭০ এর মাঝে থাকলে, RSI যত ৫০ থেকে দূরে সরে যায় – স্কোর ঠিক তত বাড়ে বা কমে।

(৩) MACD (মোমেন্টাম কনফার্মেশন) — ট্রেডিং স্পীড ক্যালকুলেশান

if (histL != null) {
    const dir = histL > 0 ? 1 : histL < 0 ? -1 : 0;
    const accel = histP != null ? (histL - histP) : 0;
    mScore = clamp(dir * 60 + clamp(accel * 500, -40, 40), -100, 100);
}

সিস্টেম লজিক: MACD-এর হিস্টোগ্রাম (বার) দেখে আমরা মোমেন্টামের দিক ও গতিবেগ বুঝি।
• হিস্টোগ্রামের দিক: বারটি যদি শূন্য রেখার উপরে থাকে, মানে বুলিশ মোমেন্টাম (উর্ধ্বমুখী গতি) — দিক থাকলেই ৬০ পয়েন্ট যোগ হয়। নিচে থাকলে সেটা কেটে যায়।
• ত্বরণ (Acceleration): শেষ হিস্টোগ্রামের মান আগেরটার থেকে কতটা বেড়েছে বা কমেছে — সেটা দেখে গতি বাড়ছে নাকি থেমে যাচ্ছে তা বোঝা যায়। এর জন্য আরও ৪০ পয়েন্ট পর্যন্ত যোগ/বিয়োগ হয়।
• যদি একটানা গতি বাড়তে থাকে, স্কোর স্প্রেড আউট হবে আর যদি স্পীড কমতে থাকে তাহলে স্কোর কমে যাবে।

(৪) ভোলাটিলিটি প্রাইস হাই/লো সিচুয়েশান

if (bU != null && bL != null && bM != null) {
    const width = bU - bL || 1;
    const posn = (price - bM) / (width / 2);
    bScore = clamp(-posn * 70, -100, 100);
}

সিস্টেম লজিক: বলিঙ্গার ব্যান্ডের মিডল লাইন হলো ২০ পিরিয়ডের সরল গড়। এক্ষেত্রে বর্তমান দাম ওই গড়ের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে?
• দাম যদি উপরের ব্যান্ডে (গড়ের অনেক উপরে) থাকে, মানে দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে — সিস্টেম ধরে নেয় ফিরে আসবে, তাই বিক্রির স্কোর দেয় (নেগেটিভ)।
• দাম যদি নিচের ব্যান্ডে (গড়ের অনেক নিচে) থাকে, মানে দাম অস্বাভাবিকভাবে কমে গেছে — ফিরে আসার সম্ভাবনা থাকে, তাই ক্রয়ের স্কোর দেয় (পজিটিভ)।

(৫) অ্যাডাপটিভ ওয়েটিং সিস্টেম — কেমন ট্রেডিং ডিসিশন নেওয়া হবে?

(ক) সাধারণ ওয়েটিং

let w = normWeights(weights);
// ডিফল্ট: trend=30%, rsi=25%, macd=25%, boll=20%

সিস্টেম লজিক: ডিফল্টভাবে ট্রেন্ডকে ৩০%, RSI-কে ২৫%, MACD-কে ২৫% এবং বলিঙ্গারকে ২০% গুরুত্ব দেওয়া হয়।

(খ) রেজিম-অ্যাডাপটিভ ওয়েটিং (ADX-ভিত্তিক) ইন্টেলিজেন্ট মুভমেন্ট

if (opts.regimeAdaptive && adxL != null) {
    const regime = clamp((adxL - 20) / 40, -0.4, 0.4);
    const adj = {
        trend: w.trend * (1 + regime),
        macd: w.macd * (1 + regime),
        rsi: w.rsi * (1 - regime),
        boll: w.boll * (1 - regime)
    };
    // রিনরমালাইজেশন
}

সিস্টেম লজিক: ADX ইন্ডিকেটর বলে দেয় ক্রিপ্টো মার্কেটটি ট্রেন্ডিং নাকি রেঞ্জিং।
• ADX যদি ২৫-এর বেশি হয় (শক্তিশালী ট্রেন্ড), সিস্টেম নিজে থেকেই ট্রেন্ড ও MACD-এর ওজন বাড়িয়ে দেয়, কারণ রেঞ্জের মাপকাঠি (RSI, বলিঙ্গার) তখন কম কার্যকর।
• ADX যদি ২৫-এর কম হয় (পাশাপাশি চলা ক্রিপ্টো মার্কেট), সিস্টেম RSI ও বলিঙ্গারের ওজন বাড়িয়ে দেয়, কারণ ট্রেন্ড ফাঁকি দিয়ে রিভার্সাল খোঁজা বেশি লাভজনক উপায় বটে।

(গ) ভলিউম কনফার্মেশন — সাপোর্টিভ ভলিউমে কনফার্মেশান লজিক ডেভেলপমেন্ট

if (opts.volumeConfirm && volRL != null) {
    if (volRL >= 1.5) confidence += 8;
    else if (volRL <= 0.5) confidence -= 10;
}

সিস্টেম লজিক: শুধু প্রাইস এনালাইসিস বরং একই সাথে ভলিউম (লেনদেনের পরিমাণ) কেমন সেটাও দেখা জরুরি যেন
• ভলিউম যদি গড়ের ১.৫ গুণ বেশি হয়, মানে ওই সিগন্যালের পেছনে প্রচুর ক্রেতা/বিক্রেতা আছে — তাই আত্মবিশ্বাস ৮% বেড়ে যায়।
• ভলিউম যদি গড়ের অর্ধেকেরও কম হয়, মানে সিগন্যাল দুর্বল — তাই আত্মবিশ্বাস ১০% কমে যায়।

(৬) ফাইনাল স্কোর ক্যালকুলেশন — ডিসিশন মেকিং এবং ট্রেড এক্সিকিউটিভ কন্ডিশন

let score = clamp(
    tScore * w.trend + 
    rScore * w.rsi + 
    mScore * w.macd + 
    bScore * w.boll, 
    -100, 100
);

সিস্টেম লজিক: উপরের চারটি স্কোরকে তাদের অ্যাডজাস্টেড ওজন দিয়ে গুণ করে যোগ করা হয়। এর ফলে -১০০ থেকে +১০০-এর মধ্যে একটি ফাইনাল স্কোর বের হয়।
• সিগন্যাল ডিটারমিনেশন:
• স্কোর ≥ +২০ → ক্রয় (BUY) করার নির্দেশ।
• স্কোর ≤ -২০ → বিক্রয় (SELL) করার নির্দেশ।
• এর মাঝামাঝি → অপেক্ষা (HOLD) করার নির্দেশ।

কনফিডেন্স লেভেল ফাংশান

const agreement = same / subs.length; 
const magnitude = Math.min(Math.abs(score) / 100, 1);
let confidence = Math.round((0.55 * agreement + 0.45 * magnitude) * 100);

সিস্টেম লজিক:
• এগ্রিমেন্ট (সম্মতি): চারটি ইন্ডিকেটরের মধ্যে কতগুলো একমত হচ্ছে? (যেমন সকল ইন্ডিকেটশন যদি একই সিগন্যাল দেয় তাহলে এগ্রিমেন্ট ১০০%)।
• ম্যাগনিচুড (তীব্রতা): ফাইনাল স্কোর কতটা এক্টিভ ? (স্কোর +৯০ হলে খুব শক্তিশালী, +২৫ হলে দুর্বল)।
• চূড়ান্ত কনফিডেন্স = (৫৫% × এগ্রিমেন্ট) + (৪৫% × তীব্রতা)। এই কনফিডেন্স যদি ডিফল্ট ৬৫%-এর কম হয়, তাহলে স্কোর BUY বা SELL দেখালেও সিস্টেম ট্রেড করবে না – এটাই সবচেয়ে ইফেক্টিভ ফিল্টারেশান সিস্টেম।

৭. AI কাউন্সিল ইন্টিগ্রেশন

(ক) লোকাল AI Core Function

সিস্টেম লজিক: লোকাল AI-তে ২০+ অ্যানালিস্ট রোল বিদ্যমাম তাতে প্রতিটি রোল আলাদা দৃষ্টিকোণ থেকে ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস করে। যেমন—টেকনিক্যাল অ্যানালিস্ট (RSI, EMA দেখে), ম্যাক্রো ট্রেন্ড অ্যানালিস্ট (ADX, ট্রেন্ডের দিক দেখে), সোশ্যাল সেন্টিমেন্ট স্ক্যানার (ভলিউমের ধরন এনালাইসিস), রিস্ক অ্যানালিস্ট (ক্ষতির সম্ভাবনা) ইত্যাদি। সর্বোপরি সকল কন্ডিশন মিলে একটি ডিসিশন মেইক করে।

(খ) এক্সটার্নাল AI প্রোভাইডার

switch (provider) {
    case 'openai':     // GPT-4o, GPT-4o-mini
    case 'deepseek':   // DeepSeek-Chat, DeepSeek-Reasoner
    case 'gemini':     // Gemini 2.0 Flash, Pro
    case 'openrouter': // Claude 3.5, Llama 3.2
}

সিস্টেম লজিক: আপনি চাইলে OpenAI, DeepSeek, Gemini বা OpenRouter-এর মতো প্রসিদ্ধ AI-ও ব্যবহার করতে পারেন যাতে ক্রিপ্টো মার্কেটের ডেটা এনালাইসিস, কম্পেয়ার এবং ডিসিশন মেকিং সেকশনে ইন্টেলিজেন্স ও ক্ল্যারিটি থাকে [এক্ষেত্রে যেকোন একটি কাঙ্খিত মডেল ইনট্রিগেশান করতে পারেন অথবা একাধিক’ মডেল API হতে ইনট্রিগেশান করা যায় – কিংবা কেবলমাত্র OpenRouter হতেও যেকোন AI মডেল সুইচ করা সম্ভব]।

(৮) হাইব্রিড ডিসিশন মেকিং

const blendedConf = Math.round(
    (ext.confidence || 50) * 0.6 + 
    (localResult.confidence || 50) * 0.4
);

সিস্টেম লজিক: এক্সটার্নাল AI-এর মতামতকে ৬০% এবং লোকাল কাউন্সিলের মতামতকে ৪০% গুরুত্ব দেওয়া হয় [যেহেতু এক্সটার্নাল AI এখানে বর্তমান মার্কেট এনালাইসিস করার সক্ষমতা রাখছে] দুইয়ের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো একটা পক্ষ ভুল করলেও অন্যটি তাকে সংশোধন করে সর্বাপেক্ষা সঠিক ডিসিশন গেইন করতে পারে।

(৯) রিস্ক ম্যানেজমেন্ট লজিক — পজিশন সাইজিং

const riskUsd = equity * (risk.riskPerTrade / 100);
const sizeUsd = Math.min(riskUsd / (stopLossPct / 100), equity * 0.25, paper.cash);

সিস্টেম লজিক:
• প্রতি ট্রেডে আপনি মোট ইকুইটির ২% (ডিফল্ট) পর্যন্ত ঝুঁকি নিতে পারবেন।
• স্টপ-লস যদি ৩% হয়, তাহলে ২% ঝুঁকি অনুযায়ী ক্যালকুলেট করে বের করা হয় মোট কত টাকার পজিশন নেওয়া যাবে।
• কিন্তু পুরো টাকা একসাথে ট্রেড না করে —সর্বোচ্চ পজিশন সাইজ রাখা হয় ইকুইটির ২৫% পর্যন্ত।

(১০) স্টপ-লস ও টেক-প্রফিট

st.paper.openStops[symbol] = {
    sl: price * (1 - stopLossPct / 100),    // ৩% ডিফল্ট
    tp: price * (1 + takeProfitPct / 100),   // ৬% ডিফল্ট
};

সিস্টেম লজিক: এন্ট্রি প্রাইসের নিচে ৩% স্টপ-লস সেট হয় (লস কাটতে), এবং উপরে ৬% টেক-প্রফিট সেট হয় (লাভ বুক করতে)।

(১১) ট্রেইলিং স্টপ-লস (লাভ বাড়ার সঙ্গে সঙ্গে সুরক্ষা বাড়ে)

if (risk.trailingEnabled) {
    const gainPct = ((price - avgEntry) / avgEntry) * 100;
    if (gainPct >= activatePct) { // ২% লাভে অ্যাক্টিভেট
        const newSl = price * (1 - trailDistancePct / 100); // ১.৫% দূরত্ব
        if (newSl > stops.sl) stops.sl = newSl;
    }
}

সিস্টেম লজিক: ট্রেডটি যদি ২% লাভে যায়, তাহলে স্টপ-লসটি অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর দাম বাড়ার সঙ্গে সঙ্গে স্টপ-লস-ও ১.৫% দূরত্ব বজায় রেখে উপরে উঠতে থাকে। ফলে লাভ কিছুটা সুরক্ষিত থাকে [যতোটাই কম হউক তবুও নূন্যতম লাভের এনসিউরিটি গেইন করতে]।

(১২) ডেইলি লস লিমিট

const dayLoss = ((equity - dayStartEquity) / dayStartEquity) * 100;
if (dayLoss <= -dailyLossLimit) { stop(); }

সিস্টেম লজিক: ট্রেডের শুরুতে একদিনে যত টাকা ছিল, তার থেকে যদি ৫% (ডিফল্ট) ক্ষতি হয়, তাহলে সিস্টেম বুঝে যে Trading Day ভালো যাচ্ছে না এবং পুরো ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়।

(১৩) কনসিকিউটিভ লস স্ট্রিক ম্যানেজমেন্ট

if (lossLimit > 0 && consecutiveLosses >= lossLimit) {
    pausedUntil = Date.now() + (cooldown * 60000);
}

সিস্টেম লজিক: একটানা যদি ৩টি ট্রেড লস হয়, তাহলে সিস্টেম ধরে নেয় হয়তো মার্কেট কন্ডিশন বুঝতে পারছে না। এটি ৬০ মিনিট (ডিফল্ট) জন্য ট্রেডিং বন্ধ করে দেয় (কুলডাউনে চলে যায়) পরবর্তী ফাংশান রিকলে সিস্টেম ডাটা রিচেইক করে ট্রেডিং প্যাটার্ন ML এর সাথে সিক্রোনাইজেশনে উন্নত ট্রেড এক্সিকিউশন নিশ্চিত করবে।

(১৪) ট্রেড এক্সিকিউশন ফ্লো

(ক) এন্ট্রি কন্ডিশন

if (Date.now() - lastAt < cooldownMin * 60000) return; if (label === 'BUY' && holding && holding.qty > 0) return;
if (label === 'SELL' && (!holding || holding.qty <= 0)) return;

সিস্টেম লজিক: ট্রেড দেওয়ার আগে সিস্টেম চেক করে – এই পেয়ারের উপর কুলডাউন (১৫ মিনিট) শেষ হয়েছে কিনা (বারবার ট্রেড না দেওয়ার জন্য)। যদি BUY সিগন্যাল আসে, কিন্তু আপনার কাছে ইতিমধ্যে ওই কয়েন থাকে, তাহলে দ্বিতীয়বার কিনবে না। যদি SELL সিগন্যাল আসে, কিন্তু আপনার কাছে ওই কয়েন না থাকে, তাহলে বিক্রি করবে না (শর্ট সেলিং সাপোর্ট করে না)।

(খ) মাল্টি-টাইমফ্রেম কনফার্মেশন

if (s.risk.multiTfEnabled) {
    const hEval = Strategy.evaluate(hCandles, weights, opts);
    if (hEval && hEval.label === 'SELL' && label === 'BUY') return;
    if (hEval && hEval.label === 'BUY' && label === 'SELL') return;
}

সিস্টেম লজিক: ১ ঘন্টার চার্টে BUY দেখালেও, সিস্টেম ৪ ঘন্টা বা ১ দিনের চার্ট চেক করে। বড় টাইমফ্রেম যদি BUY-এর বিপরীতে SELL বলে, তাহলে ছোট টাইমফ্রেমের সিগন্যালকে অগ্রাহ্য করা হয় (ফিল্টার করে দেওয়া হয়)।

(গ) অর্ডার এক্সিকিউশন (পেপার ও লাইভ)

// পেপার ট্রেডিং
s.paper.cash -= amountUsd;
h.qty += qty;
h.avgEntry = (h.avgEntry * oldQty + price * qty) / newQty;

// লাইভ ট্রেডিং (Binance API)
await Exchange.placeLiveOrder({ symbol, side: 'BUY', type: 'MARKET', quantity: amountUsd });
Rechercher
Catégories
Lire la suite
Tech
SEO শেখার জন্য সেরা ৮ টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ | Techtunes | টেকটিউনস
ফটোসিন্থ : মাইক্রোসফটের একটি চোখ ধাঁধানো প্রযুক্তি দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:59:19 0 12
Nulled
Munu v1.2 - Beauty HTML5 Template + RTL Free
Munu v1.2 – Beauty HTML5 Template + RTL Free Download. Munu is a Fully Responsive Beauty...
Par Nettumi 2026-09-18 03:46:51 0 30
Nulled
Nearby Stores Android v3.0.3 - Offers, Events, Multi-Purpose, Restaurant, Services & Booking App Source
Nearby Stores Android v3.0.3 – Offers, Events, Multi-Purpose, Restaurant, Services &...
Par Nettumi 2026-09-18 03:45:32 0 20
Nulled
66biolinks v31.0.0 Nulled - Bio Links, URL Shortener & QR Codes Generator (SAAS) Script
66biolinks v31.0.0 Nulled – Bio Links, URL Shortener & QR Codes Generator (SaaS)...
Par Nettumi 2026-09-18 03:30:26 0 33
Tech
HSC English 1st Paper-Unit-5-Lesson-1 ভিডিও বুক-4 | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:57:07 0 3
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com