ফোন হ্যাং বা স্লো হয়ে যাচ্ছে? কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ফোন ফাস্ট করার সহজ গাইড

স্মার্টফোন কিছুদিন ব্যবহার করার পর স্লো বা হ্যাং হওয়া খুব সাধারণ সমস্যা। অনেকে র‍্যাম ক্লিন করার জন্য অ্যাপ ডাউনলোড করেন, যা উল্টো ফোনকে আরও স্লো করে দেয়।
​ফোন ফাস্ট করার ৫টি সহজ উপায়:
১. ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন: আপনার ফোনের Settings > Storage > Cached Data ক্লিয়ার করে দিন।
২. অপ্রয়োজনীয় অ্যাপ ডিলেট করুন: আমরা অনেকেই প্রচুর অ্যাপ ইনস্টল করে রাখি কিন্তু ব্যবহার করি না। এগুলো ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেটের পাশাপাশি র‍্যাম ব্যবহার করে।
৩. অ্যানিমেশন স্কেল কমান (Developer Options):
​ফোনের Settings > About Phone-এ গিয়ে Build Number-এ ৭ বার ট্যাপ করুন।
​Developer Options অন হলে Window Animation Scale, Transition Animation Scale কমিয়ে 0.5x করে দিন।
৪. ফোন মেমোরি (Storage) অন্তত ২০% খালি রাখুন: ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন ধীরগতির হয়ে যায়।
৫. সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট দিন: এতে ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় ক্যাশ ও প্রসেস বন্ধ হয়ে ফোন ফাস্ট হয়।

3 विचारों