ছবি বা ফাইলের সাইজ ছোট করবেন কীভাবে? (কোয়ালিটি ঠিক রেখে)

সমাধান:
অনলাইনে চাকরির আবেদন, সরকারি ফর্ম পূরণ বা ইমেইলে ফাইল পাঠানোর সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ফাইলের সাইজ লিমিট (যেমন: ছবি হতে হবে ৫০ KB-এর নিচে বা PDF হতে হবে ২ MB-এর নিচে)।
​কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানোর ফ্রি অনলাইন টুলস:
​ইমেজ (JPG/PNG) সাইজ কমাতে:
​TinyPNG বা Squoosh ওয়েবসাইটে গিয়ে ছবি আপলোড করলে ফাইলের সাইজ ৭০-৮০% কমে যাবে, কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট হবে না।
​PDF ফাইল কমপ্রেস করতে:
​iLovePDF বা Smallpdf-এ সাইট থেকে নিমেষেই PDF ফাইলের এমবি কমিয়ে ছোট করা যায়।
​ভিডিও ফাইল ছোট করতে:
​মোবাইল অ্যাপের জন্য Video Compress অথবা পিসির জন্য HandBrake সফটওয়্যার ব্যবহার করে ভিডিওর কোয়ালিটি না কমিয়েই সাইজ অর্ধেক করা সম্ভব।

3 ビュー