জিমেইল স্টোরেজ ফুল? ১ ক্লিকে হাজার হাজার অপ্রয়োজনীয় ইমেইল মোছার নিয়ম

সমাধান :
গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোস মিলিয়ে মোট ১৫ জিবি ফ্রি মেমোরি দেয়। এটি একবার ফুল হয়ে গেলে নতুন ইমেইল আসা বন্ধ হয়ে যায়।
​জিমেইল থেকে অপ্রয়োজনীয় ইমেইল খোঁজার গোপন সার্চ কোড:
১. জিমেইলের সার্চ বক্সে লিখুন: has:attachment larger:10M এবং এন্টার দিন।
(এটি ১০ মেগাবাইটের চেয়ে বড় ফাইল থাকা সমস্ত ইমেইল এক জায়গায় এনে দেবে। অপ্রয়োজনীয়গুলো সিলেক্ট করে ডিলিট করে দিন।)
২. বিভিন্ন ওয়েবসাইটের নোটিফিকেশন ইমেইল একসঙ্গে কাটতে সার্চ বক্সে লিখুন: unsubscribe
৩. প্রোমোশনাল ইমেইল একবারে কাটতে Promotions ট্যাবে গিয়ে Select all চাপুন।
৪. সবশেষে Trash/Bin ফোল্ডারে গিয়ে Empty Trash Now করে দিন, না হলে স্পেস খালি হবে না।

2 意见