অনলাইনে ভুয়া বা এআই (AI) তৈরি ছবি চেনার সহজ উপায়

সমাধান :
ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ভুয়া এবং AI দিয়ে তৈরি ছবির ছড়াছড়ি। অনেক সময় আমরা বুঝতে না পেরে ভুল তথ্যে বিশ্বাস করে ফেলি।
​ছবিটি আসল নাকি ভুয়া চেনার টেকনিক:
১. আঙ্গুল ও হাত পরীক্ষা করুন: এআই ছবি তৈরি করার ক্ষেত্রে মানুষের হাত বা আঙ্গুল সঠিকভাবে আঁকতে পারে না। অনেক সময় ৬টি আঙ্গুল বা অস্বাভাবিক ভাঁজ দেখা যায়।
২. লেখা বা টেক্সট খেয়াল করুন: ছবিতে যদি কোনো টি-শার্ট, বিলবোর্ড বা সাইনবোর্ডে কিছু লেখা থাকে এবং লেখাগুলো অস্পষ্ট/বিকৃত হয়, তবে এটি এআই দিয়ে বানানো।
৩. ব্যাকগ্রাউন্ডের অস্পষ্টতা: ব্যাকগ্রাউন্ডের মানুষ বা বস্তুগুলো যদি অস্বাভাবিকভাবে বাঁকা বা ব্লার হয়ে থাকে, তবে এটি ফেক ছবি হওয়ার সম্ভাবনা বেশি।
৪. গুগল রিভার্স ইমেজ সার্চ (Reverse Image Search): ছবিটি গুগল লেন্সে বা images.google.com-এ আপলোড করে যাচাই করে নিন ছবিটি মূল উৎস কোথায়।

4 Tampilan