বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আগ্রহ বাড়লেও বিষয়টিকে অনেক সময় শুধু Link শেয়ার করে আয় করার সহজ পদ্ধতি হিসেবে উপস্থাপন করা হয়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। Affiliate Marketing কোনো দ্রুত ধনী হওয়ার ব্যবস্থা নয়; এটি পাঠকের প্রয়োজন বুঝে সঠিক পণ্য খুঁজে দেওয়া, বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশ করা এবং সেই তথ্যের মাধ্যমে ক্রয় সিদ্ধান্তে সহায়তা করার একটি ব্যবসায়িক পদ্ধতি।এখানে নিজের পণ্য তৈরি করতে হয় না,...