গাজীপুর বেজ ক্যাম্প এ একদিন
গাজীপুর বেজ ক্যাম্পে গিয়েছি সকালে। এটা ছিল একটি এডভ্যাঞ্চার ক্যাম্প। আমরা অনেকে, সব ভাই ব্রাদারের সাথে। দুঃখিত, একটু ভুল হয়েছে। এখন ভাই ব্রাদারের অনেকেই বিয়ে করে ফেলছেন। সাথে রয়েছে আমাদের ভাবীরা। তাই গিয়েছি ভাই, ব্রাদার এবং ভাবীদের সাথে। গত রাতে সাইদুর ভাই ফোন দিয়ে বলল এই এডভেন্সার ক্যাম্পের কথা। যে কোন ট্যুরেই আমার উত্তর সর্বদা হ্যাঁ থাকে। এটাতেও ছিল।
সকাল ৯টায় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি।...