জগিং অথবা একটি প্রেমের গল্প
আমি তখন ফ্রীল্যান্সিং করি। রাত জেগে ক্লায়েন্টের সাথে স্কাইপিতে বগর বগর আর কোডিং। কোডিং করতে খারাপ লাগতো না। কিন্তু ক্লায়েন্টের একের পর এক প্রোগ্রাম চেঞ্জ একটুও সুখকর ছিল না। প্রায় সময়ই কাজ করতে করতে ফজরের আজান দিয়ে দিত। যদিও কখনো চারটার আগে বিছানায় যাওয়া হত না। ফজরের আজান দিলে মসজিদে ফজরের নামাজ পড়তে চলে যেতাম। ততক্ষণে একটু ক্ষুধাও লেগে যেতো। আমাদের আশে পাশের হোটেল গুলো ভালো ছিল না। তাই...