স্মার্টফোন, ল্যাপটপ, মনিটর, ট্যাব কিংবা টিভির স্ক্রিনে হঠাৎ ছোট কোনো কালো, সাদা বা রঙিন বিন্দু চোখে পড়লে অনেকেই বিষয়টিকে সাধারণ দাগ ভেবে এড়িয়ে যান। কিন্তু সব ক্ষেত্রে এটি দাগ নয়। স্ক্রিনে স্থায়ীভাবে এমন বিন্দু দেখা গেলে সেটি ডেড পিক্সেল, স্টাক পিক্সেল কিংবা হট পিক্সেলের লক্ষণ হতে পারে। এ ধরনের সমস্যা অনেক সময় স্থায়ীও হয়ে যায়।ডিসপ্লের ছবিটি মূলত তৈরি হয় অসংখ্য ক্ষুদ্র পিক্সেলের মাধ্যমে। প্রতিটি...