আইফোন চুরি হওয়া ঠেকাতে অ্যাপলের নতুন নিরাপত্তা ব্যবস্থা - Banglatech24.com
Stolen Devive Protection নামে নতুন একটি আইফোন ফিচার নিয়ে এসেছে অ্যাপল যা চুরি হওয়া ফোন ও তার পাসকোড নিয়ে ফোন-চোর কি করতে পারবে তা লিমিট করে দেওয়া যাবে। আইওএস ১৭.৩ বেটা ভার্সনে ফিচারটির কথা প্রথম শোনা যায়, যা বর্তমানে ডেভলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
লোকেশন, বায়োমেট্রিক স্ক্যান, টাইম ডিলে, ইত্যাদির সমন্বয়ে এই ফিচার কাজ করবে। এই ফিচারের কল্যাণে যার ফোন হারিয়ে যাবে তিনি ফোন লক...