এলো জিপিটি-৪ ভার্সন, ChatGPT ভক্তদের জন্য সুখবর
চ্যাটজিপিটি বা ChatGPT এর কথা তো কমবেশি সবাই জানেন। এবার এই ভাইরাল চ্যাটবট এর নির্মাতা প্রতিষ্ঠান, ওপেনএআই নিয়ে এসেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এর নতুন ভার্সন। জিপিটি-৪ নামে এই নতুন চ্যাটবট ভার্সন শুধুমাত্র টেক্সট প্রম্পট নয়, বরং ছবি থেকেও উত্তর জেনারেট করতে পারবে।
সম্প্রতি চ্যাটবট বেশ জনপ্রিয় একটি বিষয় হয়ে উঠেছে প্রযুক্তি দুনিয়াতে। মূলত মানুষের মতই কনভার্সেশনাল টোনে...