আইফোন ১৬ প্রো থেকে ডিসপ্লে নচ অনেকটাই বাদ দিতে পারে অ্যাপল
আইফোন ১৬ প্রো মডেলগুলোতে আন্ডার-ডিসপ্লে ফেস আইডি নিয়ে আসতে পারে অ্যাপল। কোরিয়ান নিউজ আউটলেট, দ্যা ইলেক এর একটি রিপোর্ট অনুসারে ফেস আইডিতে ব্যবহৃত প্রযুক্তি উক্ত মডেল থেকে স্ক্রিনের নিচে থাকবে। সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রন্ট-ফেসিং ক্যামেরার কাটআউট দেখা যাবে।
গুঞ্জন শোনা যাচ্ছিলো গত বছরের আইফোন ১৪ প্রো সিরিজে এই ফিচার আসবে, তবে শেষ পর্যন্ত এই ফিচার আসেনি উক্ত ফোনগুলোতে। আইফোন ১৫তেও সম্ভবত এই...