গুগল পিক্সেল ৭ এলো দুর্দান্ত ক্যামেরা নিয়ে - লড়াই হবে আইফোন ১৪ প্রো'র সাথে
মে মাসে অনুষ্ঠিত হওয়া বার্ষিক ডেভলপার কনফারেন্সে পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো ফোন দুইটির কথা প্রথম ঘোষণা করে গুগল। এরপর থেকে উক্ত ফোন দুইটির স্পেসিফিকেশন ও ফিচার জানা যাচ্ছিলো বিভিন্ন সূত্র থেকে।
অবশেষে অফিসিয়ালি চলে এলো গুগল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো। আপডেটেড টেনসর জি২ প্রসেসর দ্বারা চালিত এই ফোন দুইটিতে পূর্ববর্তী জেনারেশন থেকে মূল পরিবর্তন এসেছে ক্যামেরা ও বিভিন্ন কম্পিউটেশনাল ফিচারে।...