শাওমি ১২টি প্রো এলো ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে - Banglatech24.com
সকল জল্পনাকল্পনার পর অবশেষে ২০০মেগাপিক্সেল ক্যামেরার ফোন প্রকাশ করল শাওমি। কথা বলছি শাওমি ১২টি সিরিজ নিয়ে। সম্প্রতি ১২টি ও ১২টি প্রো ফোন দুইটি ঘোষণা করেছে শাওমি। চলুন জেনে নেওয়া যাক শাওমি ১২টি সিরিজ সম্পর্কে বিস্তারিত।
শাওমি ১২টি প্রো
১২টি সিরিজের মধ্যে শাওমি ১২টি প্রো ফোনটি এর ২০০মেগাপিক্সেল ক্যামেরার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। স্যামসাং আইসোসেল এইচপি১ সেন্সর এর কল্যাণে...