কোয়ালকম বাড়াচ্ছে চিপের দাম, বাড়তে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মূল্য | কমপিউটার জগৎ - Nettumi
বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা কোয়ালকম আগামী ১ সেপ্টেম্বর থেকে তাদের বিভিন্ন সেমিকন্ডাক্টর পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রকাশিত কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলেও ইঙ্গিত মিলেছে যে, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চাপ মোকাবিলায় মূল্য সমন্বয়ের পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর সরাসরি প্রভাব আগামী প্রজন্মের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে পড়তে পারে...