কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ডাটা সেন্টারের প্রয়োজনও বাড়ছে। কিন্তু বড় ডাটা সেন্টার তৈরির ক্ষেত্রে জমি, বিদ্যুৎ ও পানির জোগান এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের বিকল্প সমাধান হিসেবে এবার সমুদ্রের দিকে নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ।গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত পোসিডোনিয়া ২০২৬ শিপিং সম্মেলনে স্যামসাং...