ড্রোন হামলায় বন্ধ রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার | কমপিউটার জগৎ - Nettumi
রাশিয়ার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ইয়ানডেক্স জানিয়েছে, ড্রোন হামলায় তাদের ভ্লাদিমির অঞ্চলের একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ১১ অক্টোবর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় কেউ আহত হয়নি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে ইয়ানডেক্সের কিছু অনলাইন সেবা ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অপ্রাপ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে...