Refund

Request a Refund

​নেটটুমি প্ল্যাটফর্মে কোনো ডিজিটাল সেবা, সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম ফিচার কেনার ক্ষেত্রে এই রিফান্ড পলিসি প্রযোজ্য হবে। যেহেতু নেটটুমি প্রধানত একটি ডিজিটাল কন্টেন্ট ও পয়েন্ট ভিত্তিক প্ল্যাটফর্ম, তাই কোনো ওয়ালেট টপ-আপ বা সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর তা সাধারণত অফেরতযোগ্য (Non-refundable)। তবে কোনো প্রযুক্তিগত ভুলের কারণে সিস্টেম থেকে টাকা কেটে নেওয়া কিন্তু পয়েন্ট যোগ না হলে উপযুক্ত প্রমাণ সহ ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে।

 

রিফান্ডের শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া (Refund Conditions & Claim Process)

 

রিফান্ড পাওয়ার জন্য ব্যবহারকারীকে লেনদেনের প্রমাণ (Transaction ID, পেমেন্ট রিসিপ্ট ও ইমেইল) সহ আমাদের সাপোর্ট ইমেইলে যোগাযোগ করতে হবে। যদি নেটটুমির টেকনিক্যাল টিমের তদন্তে পেমেন্ট জনিত কোনো ভুল প্রমাণিত হয়, তবে ৭ কর্মদিবসের মধ্যে অর্থ সমপরিমাণ ওয়ালেট ব্যালেন্স বা মূল পেমেন্ট মেথডে ফেরত দেওয়া হবে। নিয়মবহির্ভূত বা প্রতারণামূলক রিফান্ড দাবি করলে একাউন্ট স্থগিত করা হতে পারে।