Sponsor

আপনার ভোটকেন্দ্র কোথায়, জানতে পারবেন চার উপায়ে

0
3

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

পদ্ধতি-২: হটলাইন নম্বর

বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FIMG_0268.jpeg
পদ্ধতি-৩: এসএমএস সেবা

খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

সবার সবকিছুর সকল আপডেট পেতে জয়েন দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, চ্যানেল এ চলছে ৭০০,০০০ পেপে জেতার ইভেন্ট।
যার মূল্য ৩ ডলারের বেশি।
টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে এখানে ক্লিক করুন

Zoeken
Categorieën
Read More
Nulled
আপনার ফোনের ভলিউম বাটন নষ্ট হওয়া থেকে বাঁচান | Techtunes | টেকটিউনস
এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোন গুলো! কম্পিউটার লাভার
By Nettumi 2026-09-25 03:09:26 0 9
Nulled
AliXpress App v1.1.0 - Multi Vendor Shopping App Source Code Free
AliXpress App v1.1.0 – Multi Vendor Shopping App Source Code Free Download. AliXpress App...
By Nettumi 2026-09-18 03:59:43 0 7
Tech
GitHub সুপার সার্চ ইঞ্জিন মডিউল
GitHub সুপার সার্চ ইঞ্জিন প্রারম্ভিকতা বর্তমান সময়ে প্রোগ্রামিং হতে শুরু করে প্রায় প্রতিটি...
By Nettumi 2026-09-25 16:10:24 0 2
Nulled
Brave এর Ask Brave - AI সার্চের ভবিষ্যৎ, যেখানে আপনার Privacy এক নম্বর Priority! | Techtunes | টেকটিউনস
ড্রপবক্স – সিংক্রোনাইজিং স্টোরিং শেয়ারিং এর নতুন মাইলফলক দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-21 05:30:35 0 19
Nulled
Travlla - Travel & Tour Booking Tailwind CSS Template
Travlla – Travel & Tour Booking Tailwind CSS Template Free Download. Travlla is a...
By Nettumi 2026-09-17 18:15:55 0 15
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com