Sponsor

আপনার ভোটকেন্দ্র কোথায়, জানতে পারবেন চার উপায়ে

0
4

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

পদ্ধতি-২: হটলাইন নম্বর

বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
image_proxy.php?url=https%3A%2F%2Ftrickbd.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2FIMG_0268.jpeg
পদ্ধতি-৩: এসএমএস সেবা

খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

সবার সবকিছুর সকল আপডেট পেতে জয়েন দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, চ্যানেল এ চলছে ৭০০,০০০ পেপে জেতার ইভেন্ট।
যার মূল্য ৩ ডলারের বেশি।
টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে এখানে ক্লিক করুন

Căutare
Categorii
Citeste mai mult
Nulled
Download Monitor v5.2.2 - WordPress Plugin
Download Monitor v5.2.2 – WordPress Plugin Free Download. Track, Manage, and Control...
By Nettumi 2026-09-17 17:46:09 0 44
Nulled
এই ঈদের সবচেয়ে এক্সক্লুসিভ পাঞ্জাবি কালেকশন! | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:20:09 0 5
Tech
৩৫ মিনিটে ভিডিও এডিটিং শিখুন | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:30 0 2
Nulled
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | JUST Job Circular 2026
Rate this postযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) কর্তৃপক্ষ হতে যশোর বিজ্ঞান ও...
By Nettumi 2026-09-18 09:28:34 0 24
Hacking Course
বিকাশ ক্যাশ আউটের জন্য কোনটি ভাল হবে? এজেন্ট নাকি এটিএম? - Banglatech24.com
বিকাশে ক্যাশ আউট করার একাধিক উপায় রয়েছে। এজেন্ট এর পাশাপাশি এটিএম থেকে ক্যাশ আউট করার সুবিধাও...
By Nettumi 2026-09-25 09:43:52 0 16
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com