Gesponsert

macOS সেকোয়য়া-তে ব্যাটারি ড্রেইন সমস্যা এবং সমাধান

0
3

নতুন macOS সেকোয়য়া আপডেট করার পর আমার পুরাতন ম্যাকবুক স্লিপ মুডেও ব্যাটারি ড্রেইন হয়। অনেকেই জানালো একই সমস্যা ফেইস করছেন। সকালে ফুল চার্জ থাকলেও সন্ধ্যার মধ্যে স্লিপ মুডেও নাই হয়ে যায় ব্যাটারি!

যাই হোক, এর একটা সমস্যান পেয়েছি। তা হচ্ছে ডীপ হাইবারনেশন মুড চালু করা। টার্মিনালে গিয়ে নিচের কমান্ড লিখুনঃ

sudo pmset -a hibernatemode 25

আপনার মেশিনের লগিন পাসওয়ার্ড চাইবে, তা দিয়ে এন্টার প্রেস করুন। ডীপ হাইবারনেশন অন হয়ে যাবে। রিটার্ণ কিছু আসবে না।

এই হাইবারনেশন মুডে র‍্যামকে ফ্রি করে র‍্যাম থেকে ডেটা হার্ডডিস্কে নিয়ে যায়। আবার স্লিপ মুড থেকে অন করলে হার্ডডিস্ক থেকে ঐ ডেটা কপি করে র‍্যামে নিয়ে যায়। র‍্যাম তখন আর চালু রাখা লাগে না। ফলে ব্যাটারিও খরচ হয় না। তবে এই মুড অন করার পর ল্যাপটপের লিড ওপেন করলে স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লাগবে মেশিন রেডি হতে।

এই মুড অন করার পর থেকে এখন আর আগের মত ব্যাটারি ড্রেইন হচ্ছে না। গত রাতের পরের রেজাল্টঃ

যারা আইম্যাক বা ম্যাকমিনি ব্যবহার করেন, তারাও এই হাইবারেনশন অন করে নিতে পারেন। মেশিন সারাক্ষণ আর অন হয়ে থাকবে না। আমি আইম্যাক স্লিপ মুডে রাখলেও কিছুক্ষণ পর দেখি ঐ বেটা জেগে জেগে কি জানি করছে। বুঝছি কিভাবে? এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি। অন থাকলে ঐ হার্ড ডিস্কের বাতি জ্বলে। স্লিপ মুডে জ্বলে না।

কেউ যদি পূর্বের সেটিং এ ফিরে যেতে চান, তাহলে নিচের কমান্ড রান করবেনঃ

sudo pmset -a hibernatemode 3

হাইবারনেট মুড 3 হচ্ছে ল্যাপটপের জন্য ডিফল্ট মুড।

পাশাপাশি নিচের সেটিং গুলো অন করা না থাকলে করতে পারেন।

Settings > Battery > Options এবং এখান থেকে পাওয়ার ন্যাপ ডিজেবল করে নিয়েন।

ম্যাকওএস এর অন্যান্য হাইবারনেশন মুডঃ

Hibernate ModeBehaviorPower ConsumptionWake-up SpeedUsage
0Standard sleep (RAM stays powered, no disk write)Medium (RAM stays powered)Fast (RAM immediately available)Default for desktop Macs; no data saved to disk.
1RAM-only sleep (deprecated mode)High (RAM remains powered)FastOld mode, less safe than mode 3; rarely used.
3Safe sleep (RAM + data written to disk)Medium (RAM stays powered)Fast (wakes from RAM if power persists)Default for laptops; balances speed and power saving.
5Safe sleep (for hardware-encrypted volumes)Medium (RAM stays powered)FastUsed when FileVault encryption is enabled.
25Full hibernation (RAM off, data saved to disk)Very low (RAM powered off)Slow (data restored from disk)Maximum power saving; best for long sleep durations.
7Full hibernation (for encrypted volumes)Very low (RAM powered off)SlowFull hibernation with FileVault encryption enabled.

Suche
Kategorien
Mehr lesen
Hacking Course
শাওমি ঈদ অফারে জিতুন টিভি ও আকর্ষণীয় উপহার - Banglatech24.com
‘বাড়তি খুশিতে জমবে ঈদ’ এই স্লোগান নিয়ে শাওমি বাংলাদেশ এবছরের ঈদুল ফিতরের বিশেষ...
Von Nettumi 2026-09-25 09:50:57 0 26
Hacking Course
বাংলাদেশের জন্য সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট - Banglatech24.com
পৃথিবীতে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে অসংখ্য, কিন্তু এর মধ্যে সকল ওয়েবসাইট বাংলাদেশি...
Von Nettumi 2026-09-25 10:02:44 0 6
Nulled
Aali v1.0 - Personal Portfolio Template Free Download
Aali v1.0 – Personal Portfolio Template Free Download. Aali is a Modern Elegant Personal...
Von Nettumi 2026-09-18 03:55:42 0 105
Nulled
Frontier v1.3.4 WordPress Theme Free Download - Nulled PHP Scripts
Free Download Frontier v1.3.4 WordPress Theme, It’s 100% Clean, SEO-friendly and...
Von Nettumi 2026-09-18 03:46:48 0 163
Tech
TikTok Shop কী? টিকটক শপ থেকে কেনাকাটা করা কী নিরাপদ? | Techtunes | টেকটিউনস
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য MITHU
Von Nettumi 2026-09-25 03:59:57 0 32
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com