Προωθημένο

macOS সেকোয়য়া-তে ব্যাটারি ড্রেইন সমস্যা এবং সমাধান

0
5

নতুন macOS সেকোয়য়া আপডেট করার পর আমার পুরাতন ম্যাকবুক স্লিপ মুডেও ব্যাটারি ড্রেইন হয়। অনেকেই জানালো একই সমস্যা ফেইস করছেন। সকালে ফুল চার্জ থাকলেও সন্ধ্যার মধ্যে স্লিপ মুডেও নাই হয়ে যায় ব্যাটারি!

যাই হোক, এর একটা সমস্যান পেয়েছি। তা হচ্ছে ডীপ হাইবারনেশন মুড চালু করা। টার্মিনালে গিয়ে নিচের কমান্ড লিখুনঃ

sudo pmset -a hibernatemode 25

আপনার মেশিনের লগিন পাসওয়ার্ড চাইবে, তা দিয়ে এন্টার প্রেস করুন। ডীপ হাইবারনেশন অন হয়ে যাবে। রিটার্ণ কিছু আসবে না।

এই হাইবারনেশন মুডে র‍্যামকে ফ্রি করে র‍্যাম থেকে ডেটা হার্ডডিস্কে নিয়ে যায়। আবার স্লিপ মুড থেকে অন করলে হার্ডডিস্ক থেকে ঐ ডেটা কপি করে র‍্যামে নিয়ে যায়। র‍্যাম তখন আর চালু রাখা লাগে না। ফলে ব্যাটারিও খরচ হয় না। তবে এই মুড অন করার পর ল্যাপটপের লিড ওপেন করলে স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লাগবে মেশিন রেডি হতে।

এই মুড অন করার পর থেকে এখন আর আগের মত ব্যাটারি ড্রেইন হচ্ছে না। গত রাতের পরের রেজাল্টঃ

যারা আইম্যাক বা ম্যাকমিনি ব্যবহার করেন, তারাও এই হাইবারেনশন অন করে নিতে পারেন। মেশিন সারাক্ষণ আর অন হয়ে থাকবে না। আমি আইম্যাক স্লিপ মুডে রাখলেও কিছুক্ষণ পর দেখি ঐ বেটা জেগে জেগে কি জানি করছে। বুঝছি কিভাবে? এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি। অন থাকলে ঐ হার্ড ডিস্কের বাতি জ্বলে। স্লিপ মুডে জ্বলে না।

কেউ যদি পূর্বের সেটিং এ ফিরে যেতে চান, তাহলে নিচের কমান্ড রান করবেনঃ

sudo pmset -a hibernatemode 3

হাইবারনেট মুড 3 হচ্ছে ল্যাপটপের জন্য ডিফল্ট মুড।

পাশাপাশি নিচের সেটিং গুলো অন করা না থাকলে করতে পারেন।

Settings > Battery > Options এবং এখান থেকে পাওয়ার ন্যাপ ডিজেবল করে নিয়েন।

ম্যাকওএস এর অন্যান্য হাইবারনেশন মুডঃ

Hibernate ModeBehaviorPower ConsumptionWake-up SpeedUsage
0Standard sleep (RAM stays powered, no disk write)Medium (RAM stays powered)Fast (RAM immediately available)Default for desktop Macs; no data saved to disk.
1RAM-only sleep (deprecated mode)High (RAM remains powered)FastOld mode, less safe than mode 3; rarely used.
3Safe sleep (RAM + data written to disk)Medium (RAM stays powered)Fast (wakes from RAM if power persists)Default for laptops; balances speed and power saving.
5Safe sleep (for hardware-encrypted volumes)Medium (RAM stays powered)FastUsed when FileVault encryption is enabled.
25Full hibernation (RAM off, data saved to disk)Very low (RAM powered off)Slow (data restored from disk)Maximum power saving; best for long sleep durations.
7Full hibernation (for encrypted volumes)Very low (RAM powered off)SlowFull hibernation with FileVault encryption enabled.

Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Tech
হোয়াটসঅ্যাপ একাউন্টের নিরাপত্তা বাড়ানোর উপায় - Banglatech24.com
অন্যান্য মেসেজিং অ্যাপ এর তুলনায় হোয়াটসঅ্যাপ অধিক নিরাপদ বলে পরিচিত হলেও অজান্তেই হোয়াটসঅ্যাপ...
από Nettumi 2026-09-25 10:11:34 0 36
Tech
২ কোটি টাকা বার্ষিক বেতনে ফেসবুকে চাকরি পেলেন বাঙালি ছাত্র!
ফেসবুকে ২ কোটি টাকা বার্ষিক বেতনে চাকরি পেলেন বাঙালি ছাত্র বিশাখ মন্ডল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের...
από Nettumi 2026-09-25 10:09:06 0 34
Nulled
ProKit Flutter v7.7.0 - Flutter UI Kit with Chat GPT App Source Code
ProKit Flutter v7.7.0 – Flutter UI Kit with Chat GPT App Source Code Free Download....
από Nettumi 2026-09-17 18:25:36 0 27
Hacking Course
এন্ড্রয়েডে বাইরের APK ফাইল ইনস্টলের বিপদগুলো জানুন
আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে হয়ত ইতিমধ্যে গুগল প্লে স্টোর এর বাইরে থেকে...
από Nettumi 2026-09-25 09:59:43 0 49
Tech
ভিডিও থেকে অডিও আলাদা করুন সবচেয়ে সহজ উপায় গুলোর মাধ্যমে | Techtunes | টেকটিউনস
মহাকাশের ক্ষুদে তারকাদের আবার একটু স্বরণ করে নিই দুঃসাহসী টিনটিন
από Nettumi 2026-09-25 04:00:13 0 44
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com