Patrocinado

লারাভেল ফরম প্রসেসিং ও ডেটাবেজে ডেটা সেভ করা

0
4

লারাভেল নিয়ে এর আগের লেখা গুলোঃ

এর আগে আমরা ম্যানুয়ালি ডেটাবেজে ডেটা ইনপুট দিয়েছি। এবার আমরা ফরম থেকে ডেটাবেজে ডেটা সেভ করব। প্রথমে ফর্মটি তৈরি করে নিব। যদি আগের টিউটোরিয়াল গুলো ফলো করে থাকেন, তাহলে বুঝতে শুবিধে হবে। এর আগে আমরা টাস্ক নামে ডেটাবেজে টেবিল তৈরি করেছি, তারপর মডেল তৈরি করেছি এগুলো এখন কাজে লাগবে। যেমন সিম্পল একটা ফরম আমরা তৈরি করে নিব এভাবেঃ


<form method="POST" action="create">
{{ csrf_field() }} 
  
<div class="form-group">
    <label for="body">Task</label>
    <input type="text" class="form-control" id="body" name="body" placeholder="Title">
  </div>

 
   
  <button type="submit" class="btn btn-default">Submit</button>
</form>

এটা সাধারণ একটা ফর্ম, শুধু যুক্ত করেছি {{ csrf_field() }} এ অংশটি। csrf_field যুক্ত করলে একটা হিডেন টোকেন যুক্ত হবে ফরমে। যদি না যুক্ত করি, তাহলে লারাভেল আমাদের ফর্ম প্রসেস করতে দিবে না। সিকিউরিটির জন্য বাড়তি শুবিধে।

এখানে action হিসেবে দিয়েছি create। আপনি যে কোন কিছু ব্যবহার করতে পারেন। রাউট ফাইলে এ create রাউটের জন্য লিখবঃ

  Route::post('create', 'TasksController@create');

আমরা TasksController ফাইলে create নামক মেথড তৈরি করব। আর ঐ মেথডে ফরমের ডেটা প্রসেস করব।

public function create(){

Task::create([
'body' =>request('body')
]);

 return  redirect('/');

}

আমাদের ফরমে মাত্র একটি ফিল্ড। লারাভেল Eloquent কম কোড লিখে সহজে ডেটাবেজে ডেটা যুক্ত করার মেথড যুক্ত করে দিয়েছে। আমরা শুধু ModelName::create([ ]); এর ভেতরে ফরমের ডেটা পাস করে দিলেই ডেটাবেজে যুক্ত হয়ে যাবে। আমাদের ফরমে একটা মাত্র ফিল্ড। এবং আমাদের ডেটাবেজ টেবিলেও একটাই ফিল্ড। এর বেশি ফিল্ড হলে আমরা এভাবে লিখতামঃ

public function create(){

Task::create([
'body' =>request('body'),
'title' =>request('title')
]);

 return  redirect('/');

}

রিকোয়েস্ট মেথড ব্যবহার করার জন্য আমাদের কন্ট্রোলারে use App\Http\Requests; যুক্ত করতে হবে। return redirect(‘/’); এর যায়গায় আমরা যে কোন url পাস করতে পারি। ‘/’ ব্যবহার করার কারণে ডেটা সেভ করার পর এখন হোম পেইজে রিডাইরেক্ট হবে।

 

এর পরের টিউটোরিয়াল আরেকটু মজার। ঐখানে শিখতে পারবেন কিভাবে ইমেজ আপলোড করা যায়ঃ

লারাভেলে ইমেজ আপলোড এবং সেভ করা

Pesquisar
Categorias
Leia Mais
Tech
বিকাশে ৫০ টাকা বোনাস, ভিসা কার্ড অফার - Banglatech24.com
আপনার কাছে যদি ভিসা কার্ড থাকে, তবে বিকাশ একাউন্টে তা ব্যবহারে পেতে পারেন ৫০ টাকা বোনাস। আবার...
Por Nettumi 2026-09-25 10:09:06 0 26
Nulled
CloudOffice SaaS v1.3.4 - Office Apps & Productivity PHP Script
CloudOffice SaaS v1.3.4 – Office Apps & Productivity PHP Script Free Download....
Por Nettumi 2026-09-18 03:25:50 0 49
Hacking Course
পড়াশোনা হবে আরও সহজ! কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্টুডেন্টদের স্মার্টলি পড়ার অভিনব ট্রিকস!
বইয়ের কঠিন পড়া বুঝতে আর প্রাইভেট টিউটর লাগবে না! মোবাইল AI-কে বানিয়ে নিন আপনার ২৪ ঘণ্টার...
Por Nettumi 2026-09-25 16:47:09 0 53
Nulled
Archer Hero HTML5 Game v1.1 - With Construct 3 All Source Code Free
Archer Hero HTML5 Game v1.1 – With Construct 3 All Source Code Free Download. HTML5...
Por Nettumi 2026-09-18 03:57:46 0 80
Jogos
Casino West Ace on the Rise of Unlicensed Operators
People often talk about tax headlines as if they only hit firms. In practice, players feel the...
Por Emerald Tompson 2026-09-29 13:17:23 0 506
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com