Sponsor

লারাভেল ফরম প্রসেসিং ও ডেটাবেজে ডেটা সেভ করা

0
16

লারাভেল নিয়ে এর আগের লেখা গুলোঃ

এর আগে আমরা ম্যানুয়ালি ডেটাবেজে ডেটা ইনপুট দিয়েছি। এবার আমরা ফরম থেকে ডেটাবেজে ডেটা সেভ করব। প্রথমে ফর্মটি তৈরি করে নিব। যদি আগের টিউটোরিয়াল গুলো ফলো করে থাকেন, তাহলে বুঝতে শুবিধে হবে। এর আগে আমরা টাস্ক নামে ডেটাবেজে টেবিল তৈরি করেছি, তারপর মডেল তৈরি করেছি এগুলো এখন কাজে লাগবে। যেমন সিম্পল একটা ফরম আমরা তৈরি করে নিব এভাবেঃ


<form method="POST" action="create">
{{ csrf_field() }} 
  
<div class="form-group">
    <label for="body">Task</label>
    <input type="text" class="form-control" id="body" name="body" placeholder="Title">
  </div>

 
   
  <button type="submit" class="btn btn-default">Submit</button>
</form>

এটা সাধারণ একটা ফর্ম, শুধু যুক্ত করেছি {{ csrf_field() }} এ অংশটি। csrf_field যুক্ত করলে একটা হিডেন টোকেন যুক্ত হবে ফরমে। যদি না যুক্ত করি, তাহলে লারাভেল আমাদের ফর্ম প্রসেস করতে দিবে না। সিকিউরিটির জন্য বাড়তি শুবিধে।

এখানে action হিসেবে দিয়েছি create। আপনি যে কোন কিছু ব্যবহার করতে পারেন। রাউট ফাইলে এ create রাউটের জন্য লিখবঃ

  Route::post('create', 'TasksController@create');

আমরা TasksController ফাইলে create নামক মেথড তৈরি করব। আর ঐ মেথডে ফরমের ডেটা প্রসেস করব।

public function create(){

Task::create([
'body' =>request('body')
]);

 return  redirect('/');

}

আমাদের ফরমে মাত্র একটি ফিল্ড। লারাভেল Eloquent কম কোড লিখে সহজে ডেটাবেজে ডেটা যুক্ত করার মেথড যুক্ত করে দিয়েছে। আমরা শুধু ModelName::create([ ]); এর ভেতরে ফরমের ডেটা পাস করে দিলেই ডেটাবেজে যুক্ত হয়ে যাবে। আমাদের ফরমে একটা মাত্র ফিল্ড। এবং আমাদের ডেটাবেজ টেবিলেও একটাই ফিল্ড। এর বেশি ফিল্ড হলে আমরা এভাবে লিখতামঃ

public function create(){

Task::create([
'body' =>request('body'),
'title' =>request('title')
]);

 return  redirect('/');

}

রিকোয়েস্ট মেথড ব্যবহার করার জন্য আমাদের কন্ট্রোলারে use App\Http\Requests; যুক্ত করতে হবে। return redirect(‘/’); এর যায়গায় আমরা যে কোন url পাস করতে পারি। ‘/’ ব্যবহার করার কারণে ডেটা সেভ করার পর এখন হোম পেইজে রিডাইরেক্ট হবে।

 

এর পরের টিউটোরিয়াল আরেকটু মজার। ঐখানে শিখতে পারবেন কিভাবে ইমেজ আপলোড করা যায়ঃ

লারাভেলে ইমেজ আপলোড এবং সেভ করা

Căutare
Categorii
Citeste mai mult
Tech
বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ই
Share on FacebookShare on Twitter...
By Nettumi 2026-10-02 22:50:14 0 0
Tech
মেশিন লার্নিং? কীভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনছে?
اسلام عليكم و رحمة الله হ্যালো গাইজ! কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো...
By Nettumi 2026-09-25 16:11:31 0 42
Tech
আর নেই টেনশন - এখন পাবজি হবে সিম্ফনি জেড 50 স্মার্টফোনে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
By Nettumi 2026-09-25 03:43:30 0 39
Nulled
MonsterInsights Pro v8.1.0 - Google Analytics WordPress Plugin Free
MonsterInsights Pro v8.1.0 – Google Analytics WordPress Plugin Free Download. Monster...
By Nettumi 2026-09-17 18:39:24 0 25
Nulled
ChangaLab v1.0 Nulled - Currency Exchange WordPress Plugin Free
ChangaLab v1.0 Nulled – Currency Exchange WordPress Plugin Free Download. Changa Lab is a...
By Nettumi 2026-09-18 03:23:57 0 119
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com