إعلان مُمول

লারাভেল - ভিউতে ডেটা পাস করা

0
3

এর আগে আমরা ভিউ এবং রুটস সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব কিভাবে ভিউতে ডেটা পাস করা যায়। এ জন্য আমরা রাউটস থেকে ভিউতে ডেটা পাস করব এবং ভিউতে ঐ ডেটা দেখাবো। web.php রুট ফাইলে আমরা বলে দিয়েছি welcome ভিউ দেখাতেঃ

Route::get('/', function () {
    return view('welcome');
});

আমরা কোন ডেটা দেই নি। আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে ডেটা পাস করতে পারি এভাবেঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!' // assign to $name vairable
        ]);
});

ডেটা ভিউতে পাস করা হয়েছে। আমরা যদি ডেটা দেখাতে চাই, তাহলে name নামে ভ্যারিয়েবলটাকে কল করলেই হবে। welcome.blade.php এর সব কিছু মুছে নিচের কোড যুক্ত করে এরপর প্রজেক্টি ব্রাউজারে দেখুনঃ

<h1>Hello <?php echo $name; ?></h1>

উপরে আমরা পিএইচপি ট্যাগের ভেতর ভ্যারিয়েবলটা লিখেছি। আমরা চাইলে ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করে লিখতে পারি, যা মূলত উপরের প্লেইন পিএইচপি কোডে কনভার্ট করবেঃ

<h1>Hello {{ $name }}</h1>

এখন আপনি name ভ্যারিয়েবলে যে কোন ভ্যালুই সেট করতে পারেন। আমরা চাইলে যত ইচ্ছে তত গুলো ভ্যারিয়েবল এভাবে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!',
         'age'=> '100!'
        ]);
});

আমরা compact এর মাধ্যমেও ডেটা পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $name = 'Jack';
    return view('welcome' , compact('name'));
});

ভিউতে দেখানোর জন্যঃ

<h1>Hello {{ $name }}Your age is {{ $age }}.</h1>

সিঙ্গেল ভ্যারিয়েবলের পরিবর্তে অ্যারে পাস করতে চাইলেঃ

Route::get('/', function () {
    $names = [
    'Bill Gates',
    'Steve Jobs',
    'Larry Page'
    ];

    return view('welcome' , compact('names'));
});

ভিউতে অ্যারে থেকে ডেটা দেখানোর জন্য রেগুলার পিএইচপি ব্যবহার করে এভাবে লিখতে পারিঃ

<ul>
<?php foreach ($names as $name):  ?>
    <li><?php echo $name; ?></li>
<?php endforeach; ?> 
</ul>

ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করেঃ

    <ul>
        @foreach ($names as $name)
            <li>{{ $name }}</li>
        @endforeach
    </ul>

এমনকি আমরা অ্যারে অফ অ্যারে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $friends = [
        [
            'name' => 'Bill Gates',
            'email' => '[email protected]'
        ],
        [
            'name' => 'Steve Jobs',
            'email' => '[email protected]'
        ]
    ];
    return view('welcome', compact('friends'));
});

ভিউতে এভাবে দেখাতে পারিঃ

    <ul>
        @foreach ($friends as $friend)
            <li>Name: {{ $friend['name'] }}. Email: {{$friend['email']}} </li>
        @endforeach
    </ul>

যা এভাবে আউটপুট দিবেঃ

উপরে হার্ড কোড করে ভিউতে ডেটা পাস করেছি। রিয়েল প্রজেক্টে এই ডেটা গুলো আমরা সাধারণত ডেটাবেজ থেকে আউটপুট দিব।

إعلان مُمول
إعلان مُمول
البحث
الأقسام
إقرأ المزيد
Nulled
Audible Stories - অ্যামাজনের দারুন সার্ভিস! অডিও স্টোরি বা অডিও গল্প শুনুন সম্পূর্ণ বিনামূল্যে! | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
بواسطة Nettumi 2026-09-21 05:29:55 0 54
Nulled
Hidroly - Fitness Apps-এর রাজা! Flutter-এর এই Open-Source ম্যাজিকে আছে Modern UI/UX, Custom Cup Size এবং 100% Private Secure ডাটা প্রটেকশন! | Techtunes | টেকটিউনস
গুগল ম্যাপ এডিট করতে শিখুনঃ দেশের জন্য অবদান রাখুন নেট মাস্টার
بواسطة Nettumi 2026-09-21 05:28:25 0 131
Nulled
Movflx v1.1 - Video Production and Movie HTML5 Template Free
Movflx v1.1 – Video Production and Movie HTML5 Template Free Download. Movflx is a Modern...
بواسطة Nettumi 2026-09-18 03:51:37 0 28
Nulled
StoreGo SaaS v8.3 Nulled - Online Store Builder PHP Script
StoreGo SaaS v8.3 Nulled – Online Store Builder PHP Script Free Download. StoreGo is here...
بواسطة Nettumi 2026-09-17 18:12:45 0 47
Nulled
প্রিমিয়াম টেমপ্লেট থেকে ক্রেডিট লিংক রিমুভ করবেন কিভাবে? | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
بواسطة Nettumi 2026-09-21 05:34:29 0 46
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com