Commandité

লারাভেল - ভিউতে ডেটা পাস করা

0
4

এর আগে আমরা ভিউ এবং রুটস সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব কিভাবে ভিউতে ডেটা পাস করা যায়। এ জন্য আমরা রাউটস থেকে ভিউতে ডেটা পাস করব এবং ভিউতে ঐ ডেটা দেখাবো। web.php রুট ফাইলে আমরা বলে দিয়েছি welcome ভিউ দেখাতেঃ

Route::get('/', function () {
    return view('welcome');
});

আমরা কোন ডেটা দেই নি। আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে ডেটা পাস করতে পারি এভাবেঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!' // assign to $name vairable
        ]);
});

ডেটা ভিউতে পাস করা হয়েছে। আমরা যদি ডেটা দেখাতে চাই, তাহলে name নামে ভ্যারিয়েবলটাকে কল করলেই হবে। welcome.blade.php এর সব কিছু মুছে নিচের কোড যুক্ত করে এরপর প্রজেক্টি ব্রাউজারে দেখুনঃ

<h1>Hello <?php echo $name; ?></h1>

উপরে আমরা পিএইচপি ট্যাগের ভেতর ভ্যারিয়েবলটা লিখেছি। আমরা চাইলে ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করে লিখতে পারি, যা মূলত উপরের প্লেইন পিএইচপি কোডে কনভার্ট করবেঃ

<h1>Hello {{ $name }}</h1>

এখন আপনি name ভ্যারিয়েবলে যে কোন ভ্যালুই সেট করতে পারেন। আমরা চাইলে যত ইচ্ছে তত গুলো ভ্যারিয়েবল এভাবে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!',
         'age'=> '100!'
        ]);
});

আমরা compact এর মাধ্যমেও ডেটা পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $name = 'Jack';
    return view('welcome' , compact('name'));
});

ভিউতে দেখানোর জন্যঃ

<h1>Hello {{ $name }}Your age is {{ $age }}.</h1>

সিঙ্গেল ভ্যারিয়েবলের পরিবর্তে অ্যারে পাস করতে চাইলেঃ

Route::get('/', function () {
    $names = [
    'Bill Gates',
    'Steve Jobs',
    'Larry Page'
    ];

    return view('welcome' , compact('names'));
});

ভিউতে অ্যারে থেকে ডেটা দেখানোর জন্য রেগুলার পিএইচপি ব্যবহার করে এভাবে লিখতে পারিঃ

<ul>
<?php foreach ($names as $name):  ?>
    <li><?php echo $name; ?></li>
<?php endforeach; ?> 
</ul>

ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করেঃ

    <ul>
        @foreach ($names as $name)
            <li>{{ $name }}</li>
        @endforeach
    </ul>

এমনকি আমরা অ্যারে অফ অ্যারে পাস করতে পারিঃ

Route::get('/', function () {
    $friends = [
        [
            'name' => 'Bill Gates',
            'email' => '[email protected]'
        ],
        [
            'name' => 'Steve Jobs',
            'email' => '[email protected]'
        ]
    ];
    return view('welcome', compact('friends'));
});

ভিউতে এভাবে দেখাতে পারিঃ

    <ul>
        @foreach ($friends as $friend)
            <li>Name: {{ $friend['name'] }}. Email: {{$friend['email']}} </li>
        @endforeach
    </ul>

যা এভাবে আউটপুট দিবেঃ

উপরে হার্ড কোড করে ভিউতে ডেটা পাস করেছি। রিয়েল প্রজেক্টে এই ডেটা গুলো আমরা সাধারণত ডেটাবেজ থেকে আউটপুট দিব।

Commandité
Commandité
Rechercher
Catégories
Lire la suite
Statut
ভাই নিয়ে স্ট্যাটাস | Brother Status Bangla 2026
Spread the loveভাইয়ের চেয়ে আপন দুনিয়াতে কোন বন্ধু নাই! ভাই ছোট বেলার বন্ধু, বড় হলে সহযোদ্ধা।...
Par Nettumi 2026-10-03 03:34:40 0 2
Statut
“খারাপ সময় নিয়ে স্ট্যাটাস ২০২৫ – Kharap Somoy Niye Status নিয়ে হৃদয়ছোঁয়া কথাগুলো”
Spread the loveখারাপ সময় নিয়ে স্ট্যাটাস খুজছেন? কারণ সময় সব সময় ভালো যায়না! সেই সময়কে...
Par Nettumi 2026-10-03 03:35:24 0 1
Tech
how to download facebook videos on android | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:43:30 0 37
Tech
AlphaFold - Google DeepMind এর Cofounder, বিজ্ঞানী Demis Hassabis এর যুগান্তকারী Nobel জয়ী আবিস্কার | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Par Nettumi 2026-09-25 03:49:14 0 32
Nulled
Viae v1.0.2 - URL Shortener with QR Code Generator Script
Viae v1.0.2 – URL Shortener with QR Code Generator PHP Script Free Download. Viae is an...
Par Nettumi 2026-09-17 18:30:49 0 51
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com