Sponsored

জীবন এবং সুযোগ

0
19

গেম খেলার সময় একটা লাইফ শেষ হলে আরেকটা পাই। প্রথম বার যে ভুল করার কারণে জীবন হারাই, পরের বার ঐ ভুল আর করি না। বাস্তবে এমন হলে দারুণ হতো। বাস্তবে আমাদের একটাই মাত্র জীবন। এটা শেষ হওয়ার পর আরেকটা পাওয়ার সুযোগ নেই।

এই একটা মাত্র জীবনটাকে মন খারাপ করে কাটিয়ে দিব? মানুষ কি ভাববে, এটা ভাবতে ভাবতেই কাটিয়ে দিব? নিজের উপর বিরক্তি প্রকাশ করে প্রতিটা দিন পার করব? আরেক জনের জন্য নিজেকে পরিপূর্ণ করে তুলতে গিয়ে শেষ পর্যন্ত অপরিপূর্ণ হয়েই শেষ করে দিব? নিজের অবস্থার জন্য চারপাশের সব কিছুকে দোষ দিয়ে বেড়াবো?

নিজের জীবন কেমন হবে, তা অনেকটা কন্ট্রোল করা যায়। সামনের দিন গুলোতে কি হবে, তা হয়তো আমরা জানতে পারি না। কিন্তু সামনে ভালো কিছু হওয়ার সম্ভাবনাকে আমরা বাড়িয়ে দিতে পারি। ভবিষ্যৎ এ নিজেকে কোথায় দেখতে চাই, তা ঠিক করার পর ঐ অনুযায়ী চেষ্টা করলে ঐ জায়গার কাছা কাছি পৌছানো যায়। তার থেকে ভালো জায়গায় পৌছানো যায়। চেষ্টা করত হয়। সাহস রাখতে হয়।

নিজ মুখে একটা হাসি রাখুন। নিজেকে বিশ্বাস করুন। নিজের যা ভালো লাগে, শত খারাপ লাগার মধ্যে থাকলেও ঐ ভালোলাগাটা করার চেষ্টা করুন। নিজের কোন আইডিয়ার পেছনে সময় দিন। একটু একটু করে। তা যদি অন্যদের কাছে পাগলামিও মনে হয়, তাও করুন।

বোরিং লাইফ পার করব না কি সুন্দর কিছু মুহুর্ত তৈরি করব, তা নিজের কাছেই। সাধারণ যা কিছু আমরা করব, তার কোন কিছুর মধ্যেই কোন গল্প নেই। সবাই তাই করে। কেউ কারো সাধারণ গল্প শুনতে আসে না। কিন্তু সাধারণের বাহিরে গিয়ে পাগলামি করাও অসাধারণ।

সাধারণ ভাবে চলতে গেলে মন খারাপ হবে না। কেউ কিছু বলবে না। দিনের পর দিন এমনি এমনি শেষ হয়ে যাবে। কিছু চেষ্টা করতে গেলেই খারাপ সময় আসবে। ব্যর্থ হতে হবে। মন খারাপ হবে। ঐ মন খারাপের সময় মাথায় রাখতে হবে সামনে ভালো কিছু অপেক্ষা করছে। সাহস রাখতে হবে। চেষ্টা করতে হবে। আমাদের একটাই জীবন। এটার সঠিক ব্যবহার করতে হবে। তা আমরা নিজেরা ছাড়া আর কেউ পারবে না।

Sponsored
Sponsored
Search
Categories
Read More
Tech
App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes | টেকটিউনস
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য MITHU
By Nettumi 2026-09-25 03:58:17 0 38
Job
অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে স্পোর্টস ইন্ডাস্ট্রিকে রূপান্তরিত করছে
স্পোর্টস ইন্ডাস্ট্রি সবসময়ই মনোযোগের উপর নির্মিত। ভক্তরা দল, অ্যাথলেট, টুর্নামেন্ট, পরিসংখ্যান,...
By Nettumi 2026-09-24 18:43:26 0 57
Hacking Course
যে কারণে বদলে গেলো অ্যান্ড্রয়েডের ফোন অ্যাপ ডিজাইন - Banglatech24.com
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফোন অ্যাপ হলো যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কল করা, কল রিসিভ করা...
By Nettumi 2026-09-25 09:37:42 0 53
Tech
ট্রাম্পের Post এ সতর্কতা লেবেল যুক্ত করেছে টুইটার এবং ফেসবুক | Techtunes | টেকটিউনস
মোবাইলের মাধ্যমে চ্যাট করার কিছু দারুণ সফটওয়্যার মো. আমিনুল ইসলাম সজীব
By Nettumi 2026-09-26 11:48:01 0 54
Hacking Course
অ্যাস্ট্রোনমি অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখবেন কিভাবে?
সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় জানার জন্য আমরা সাধারণত গুগল সার্চ এর ব্যবহার করে। তবে আজকে এমন একটি...
By Nettumi 2026-09-25 16:55:51 0 54
Sponsored
Sponsored
Advertisement
Ad starting...
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com