Sponsorluk

জীবন এবং সুযোগ

0
17

গেম খেলার সময় একটা লাইফ শেষ হলে আরেকটা পাই। প্রথম বার যে ভুল করার কারণে জীবন হারাই, পরের বার ঐ ভুল আর করি না। বাস্তবে এমন হলে দারুণ হতো। বাস্তবে আমাদের একটাই মাত্র জীবন। এটা শেষ হওয়ার পর আরেকটা পাওয়ার সুযোগ নেই।

এই একটা মাত্র জীবনটাকে মন খারাপ করে কাটিয়ে দিব? মানুষ কি ভাববে, এটা ভাবতে ভাবতেই কাটিয়ে দিব? নিজের উপর বিরক্তি প্রকাশ করে প্রতিটা দিন পার করব? আরেক জনের জন্য নিজেকে পরিপূর্ণ করে তুলতে গিয়ে শেষ পর্যন্ত অপরিপূর্ণ হয়েই শেষ করে দিব? নিজের অবস্থার জন্য চারপাশের সব কিছুকে দোষ দিয়ে বেড়াবো?

নিজের জীবন কেমন হবে, তা অনেকটা কন্ট্রোল করা যায়। সামনের দিন গুলোতে কি হবে, তা হয়তো আমরা জানতে পারি না। কিন্তু সামনে ভালো কিছু হওয়ার সম্ভাবনাকে আমরা বাড়িয়ে দিতে পারি। ভবিষ্যৎ এ নিজেকে কোথায় দেখতে চাই, তা ঠিক করার পর ঐ অনুযায়ী চেষ্টা করলে ঐ জায়গার কাছা কাছি পৌছানো যায়। তার থেকে ভালো জায়গায় পৌছানো যায়। চেষ্টা করত হয়। সাহস রাখতে হয়।

নিজ মুখে একটা হাসি রাখুন। নিজেকে বিশ্বাস করুন। নিজের যা ভালো লাগে, শত খারাপ লাগার মধ্যে থাকলেও ঐ ভালোলাগাটা করার চেষ্টা করুন। নিজের কোন আইডিয়ার পেছনে সময় দিন। একটু একটু করে। তা যদি অন্যদের কাছে পাগলামিও মনে হয়, তাও করুন।

বোরিং লাইফ পার করব না কি সুন্দর কিছু মুহুর্ত তৈরি করব, তা নিজের কাছেই। সাধারণ যা কিছু আমরা করব, তার কোন কিছুর মধ্যেই কোন গল্প নেই। সবাই তাই করে। কেউ কারো সাধারণ গল্প শুনতে আসে না। কিন্তু সাধারণের বাহিরে গিয়ে পাগলামি করাও অসাধারণ।

সাধারণ ভাবে চলতে গেলে মন খারাপ হবে না। কেউ কিছু বলবে না। দিনের পর দিন এমনি এমনি শেষ হয়ে যাবে। কিছু চেষ্টা করতে গেলেই খারাপ সময় আসবে। ব্যর্থ হতে হবে। মন খারাপ হবে। ঐ মন খারাপের সময় মাথায় রাখতে হবে সামনে ভালো কিছু অপেক্ষা করছে। সাহস রাখতে হবে। চেষ্টা করতে হবে। আমাদের একটাই জীবন। এটার সঠিক ব্যবহার করতে হবে। তা আমরা নিজেরা ছাড়া আর কেউ পারবে না।

Site içinde arama yapın
Kategoriler
Read More
Nulled
Measles outbreak: 11 more deaths reported in 48 hours, toll reaches 1,076
By Nettumi 2026-09-23 17:27:42 0 44
Tech
স্মার্টফোন দিয়ে SSH করার সেরা ও চরম ৩টি SSH ক্লায়েন্ট! Cloud, VPS বা Dedicated সার্ভারের কাজ করুন স্মার্টফোনে! | Techtunes | টেকটিউনস
jQuery দিয়ে লিখার পেছনে চলমান ছবি মেহেদী.কম.বিডি
By Nettumi 2026-09-25 03:59:37 0 39
Nulled
Miranda v1.42.1 Nulled - Laravel Hotel & Resort Multilingual Booking System Script
Miranda v1.42.1 Nulled – Laravel Hotel & Resort Multilingual Booking System PHP...
By Nettumi 2026-09-17 18:41:55 0 47
Nulled
A Good Movie to Watch - স্ট্রিমিং সাগরে ডুব না দিয়ে, খুঁজে বের করুন আপনার মুভির গুপ্তধন! 🎬💎 | Techtunes | টেকটিউনস
লক করে ফেলুন আপনার যেকোনো ড্রাইভ….. তানভীর সজীব
By Nettumi 2026-09-21 05:30:22 0 59
News
একাত্তরে মায়ের কোলে যুদ্ধ থেকে বেঁচেছিলাম, এবার নিজের চোখে দেখলাম আরেক ধরনের যুদ্ধ
Login
By Nettumi 2026-10-03 04:19:10 0 1
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com