Sponsored

ASCII Character Set

0
5

ASCII মানে American Standard Code for Information Interchange। এটি একটি character-encoding scheme। প্রত্যেকটা কারেকটারের জন্য একটা মান রয়েছে। যেখানে A এর মান হচ্ছে ৬৫। আবার ছোট হাতের a এর মান হচ্ছে ৯৭।শূন্য মানে 0 এর মান হচ্ছে 48.  নিচের টেবিলটি দেখিঃ

 

ASCII

 

প্রতেকটা কারেকটারের Decimal এবং Hexadecimal মান। বলা যায় প্রত্যেকটা কারেকটারের জন্য একটা ম্যাপ।


#include <stdio.h>

int main()
{
 char ch = 'A';
 printf("%c", ch);
 return 0;
}

উপরের প্রোগ্রামে কারেকটা A একটা ভ্যারিয়েবলের রেখেছি। এরপর তা প্রিন্ট করেছি।

এখন যদি A এর ASCII মান বের করতে চাই, তাহলে শুধু প্লেসহোল্ডারটা পরিবর্তন করে %d দিলেই A এর ASCII মান পেয়ে যাবোঃ


#include <stdio.h>

int main()
{
 char ch = 'A';
 printf("%d", ch);
 return 0;
}

আমরা আবার ৬৫ কে কারেকটারে কনভার্ট করলে পাবো A. নিচের প্রোগ্রামটি দেখিঃ

 


#include <stdio.h>

int main()
{
 char ch = 65;
 printf("%c", ch);
 return 0;
}

 

উপরের প্রোগ্রামে একটি কারেকটার ভ্যারিয়েবলের ৬৫ রেখেছি। পরে যখন তা প্রিন্ট করেছি, তা প্রিন্ট করেছি কারেকটার হিসেবে। এবং আমরা আউটপুট পেয়েছি A.

এভাবে অন্য কোন মান নিয়ে দেখতে পারি।

প্রশ্নঃ char ch = 116 দিয়ে প্রিন্ট করলে কি আউটপুট পাবো?

ctype.h: Character functions

 

আমরা এখন ctype.h এর মধ্যে যে ফাংশন গুলো রয়েছে, সে গুলো সম্পর্কে জানবো।

isdigit() ফাংশনটি দিয়ে একটা ইনপুট ০-৯ পর্যন্ত [0 1 2 3 4 5 6 7 8 9] সংখ্যা গুলো কিনা, তা পরীক্ষা করা হয়। নিচের প্রোগ্রামটি দেখি। নিচের প্রোগ্রামটি জানার আগে আমাদের if-else সম্পর্কে ধারণা থাকতে হবে।

 



#include <stdio.h>

int main()
{
 int digit;
 printf("Enter a digit: ");
 scanf("%c",&digit);

if(isdigit(digit)){
 printf("You enter a digit and it is: %c", digit);
 } else {
 printf("It was not a digit, digits are: 0 1 2 3 4 5 6 7 8 9");
 }
 return(0);
}


আমরা isdigit() এর ভেতরে আমাদের ইনপুট নেওয়া মানটি দিয়েছি।  যদি আমরা একটা ডিজিট ইনপুট দি, তাহলে isdigit() সত্য রিটার্ন করে। এবং if কন্ডিশনের ভেতর ঢুকে। যদি ডিজিট ছাড়া অন্য কিছু ইনপুট দি, তাহলে isdigit() মিথ্যে রিটার্ন করে। এবং else এর ভেতর ঢুকে।

 

isalpha()

isalpha() দিয়ে একটা ভ্যালু পাস করি, তাহলে তা  Alphabet  কিনা তা চেক করে।  Alphabet  গুলো হচ্ছে A-Z এবং a-z. আমরা যদি এ গুলো যে কোন একটা পাস করি, তাহলে ফাংশনটি ০ ছাড়া অন্য যে কোন একটা মান রিটার্ণ করবে। মানে সত্য। যদি Alphabet  না হয়, আহলে রিটার্ণ করবে ০। মানে মিথ্যে। নিচের কোড গুলো রান করে দেখিঃ


#include <stdio.h>

int main()
{
 char alph;
 printf("Enter a alphabet: ");
 scanf("%c",&alph);

if(isalpha(alph)){
 printf("You entered a alphabet and it is: %c", alph);
 } else {
 printf("It was not a alphabet");
 }
 return(0);
}

isalnum()

 

isalnum() দিয়ে চেক করা হয়ে Alphabet অথবা Numeric কারেকটার কিনা।   Alphabet অথবা Numeric কারেকটার গুলোকে বলা হয় Alphanumeric।

 


#include <stdio.h>

int main()
{
char alphanumeric;
printf("Enter a Alphanumeric characters: ");
scanf("%c",&alphanumeric);

if(isalnum(alphanumeric)){
printf("You entered a Alphanumeric and it is: %c", alphanumeric);
} else {
printf("It was not a Alphanumeric character");
}
return(0);
}

 

islower()

islower() দিয়ে কোন লেটার ছোট হাতের কিনা, তা টেস্ট করে। যদি ছোট হাতের হয়, তাহলে সত্য রিটার্ণ করে। না হয় মিথ্যে।

 


#include <stdio.h>

int main()
{
char ch;
printf("Enter a character: ");
scanf("%c",&ch);

if(islower(ch)){
printf("You entered lower case character", ch);
} else {
printf("It was not a lower case character");
}
return(0);
}

 

isupper()

isupper() দিয়ে কোন লেটার বড় হাতের কিনা, তা টেস্ট করে। যদি বড় হাতের হয়, তাহলে সত্য রিটার্ণ করে। না হয় মিথ্যে।

Search
Categories
Read More
Nulled
Tasty Recipes v4.0.4 - Best WordPress Recipe Plugin
Tasty Recipes v4.0.4 – Best WordPress Recipe Plugin Free Download. Show Off your Recipes...
By Nettumi 2026-09-17 18:04:00 0 55
Nulled
Math Memory - HTML5 Math Game Source Code
Math Memory – HTML5 Math Game Source Code Free Download. This is a Memory Game in which...
By Nettumi 2026-09-18 03:52:03 0 35
Tech
পাইথনে লিঙ্কড লিস্ট রিপ্রেজেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন
ল্লিঙ্কড লিস্ট হচ্ছে লিস্টের মত আরেকটা ডেটা স্ট্র্যাকচার। লিঙ্কড লিস্টে আইটেম গুলো একটা আরেকটার...
By Nettumi 2026-09-30 18:40:04 0 4
Tech
ড্রপশিপিং কি? ড্রপশিপিং ব্যবসা থেকে আয় করে কিভাবে? - Banglatech24.com
ড্রপশিপিং করে আয় করার বিষয়টি কমবেশি সবার শোনার কথা। কিন্তু এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার ফলে...
By Nettumi 2026-09-25 10:23:32 0 32
Nulled
Hyip Rio v2.7.2 Nulled - Advanced Hyip Investment Scheme with Ranking System and Automatic Withdraw Script
Hyip Rio v2.7.2 Nulled – Advanced Hyip Investment Scheme with Ranking System and...
By Nettumi 2026-09-17 18:30:21 0 41
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com