Sponsorluk

ASCII Character Set

0
5

ASCII মানে American Standard Code for Information Interchange। এটি একটি character-encoding scheme। প্রত্যেকটা কারেকটারের জন্য একটা মান রয়েছে। যেখানে A এর মান হচ্ছে ৬৫। আবার ছোট হাতের a এর মান হচ্ছে ৯৭।শূন্য মানে 0 এর মান হচ্ছে 48.  নিচের টেবিলটি দেখিঃ

 

ASCII

 

প্রতেকটা কারেকটারের Decimal এবং Hexadecimal মান। বলা যায় প্রত্যেকটা কারেকটারের জন্য একটা ম্যাপ।


#include <stdio.h>

int main()
{
 char ch = 'A';
 printf("%c", ch);
 return 0;
}

উপরের প্রোগ্রামে কারেকটা A একটা ভ্যারিয়েবলের রেখেছি। এরপর তা প্রিন্ট করেছি।

এখন যদি A এর ASCII মান বের করতে চাই, তাহলে শুধু প্লেসহোল্ডারটা পরিবর্তন করে %d দিলেই A এর ASCII মান পেয়ে যাবোঃ


#include <stdio.h>

int main()
{
 char ch = 'A';
 printf("%d", ch);
 return 0;
}

আমরা আবার ৬৫ কে কারেকটারে কনভার্ট করলে পাবো A. নিচের প্রোগ্রামটি দেখিঃ

 


#include <stdio.h>

int main()
{
 char ch = 65;
 printf("%c", ch);
 return 0;
}

 

উপরের প্রোগ্রামে একটি কারেকটার ভ্যারিয়েবলের ৬৫ রেখেছি। পরে যখন তা প্রিন্ট করেছি, তা প্রিন্ট করেছি কারেকটার হিসেবে। এবং আমরা আউটপুট পেয়েছি A.

এভাবে অন্য কোন মান নিয়ে দেখতে পারি।

প্রশ্নঃ char ch = 116 দিয়ে প্রিন্ট করলে কি আউটপুট পাবো?

ctype.h: Character functions

 

আমরা এখন ctype.h এর মধ্যে যে ফাংশন গুলো রয়েছে, সে গুলো সম্পর্কে জানবো।

isdigit() ফাংশনটি দিয়ে একটা ইনপুট ০-৯ পর্যন্ত [0 1 2 3 4 5 6 7 8 9] সংখ্যা গুলো কিনা, তা পরীক্ষা করা হয়। নিচের প্রোগ্রামটি দেখি। নিচের প্রোগ্রামটি জানার আগে আমাদের if-else সম্পর্কে ধারণা থাকতে হবে।

 



#include <stdio.h>

int main()
{
 int digit;
 printf("Enter a digit: ");
 scanf("%c",&digit);

if(isdigit(digit)){
 printf("You enter a digit and it is: %c", digit);
 } else {
 printf("It was not a digit, digits are: 0 1 2 3 4 5 6 7 8 9");
 }
 return(0);
}


আমরা isdigit() এর ভেতরে আমাদের ইনপুট নেওয়া মানটি দিয়েছি।  যদি আমরা একটা ডিজিট ইনপুট দি, তাহলে isdigit() সত্য রিটার্ন করে। এবং if কন্ডিশনের ভেতর ঢুকে। যদি ডিজিট ছাড়া অন্য কিছু ইনপুট দি, তাহলে isdigit() মিথ্যে রিটার্ন করে। এবং else এর ভেতর ঢুকে।

 

isalpha()

isalpha() দিয়ে একটা ভ্যালু পাস করি, তাহলে তা  Alphabet  কিনা তা চেক করে।  Alphabet  গুলো হচ্ছে A-Z এবং a-z. আমরা যদি এ গুলো যে কোন একটা পাস করি, তাহলে ফাংশনটি ০ ছাড়া অন্য যে কোন একটা মান রিটার্ণ করবে। মানে সত্য। যদি Alphabet  না হয়, আহলে রিটার্ণ করবে ০। মানে মিথ্যে। নিচের কোড গুলো রান করে দেখিঃ


#include <stdio.h>

int main()
{
 char alph;
 printf("Enter a alphabet: ");
 scanf("%c",&alph);

if(isalpha(alph)){
 printf("You entered a alphabet and it is: %c", alph);
 } else {
 printf("It was not a alphabet");
 }
 return(0);
}

isalnum()

 

isalnum() দিয়ে চেক করা হয়ে Alphabet অথবা Numeric কারেকটার কিনা।   Alphabet অথবা Numeric কারেকটার গুলোকে বলা হয় Alphanumeric।

 


#include <stdio.h>

int main()
{
char alphanumeric;
printf("Enter a Alphanumeric characters: ");
scanf("%c",&alphanumeric);

if(isalnum(alphanumeric)){
printf("You entered a Alphanumeric and it is: %c", alphanumeric);
} else {
printf("It was not a Alphanumeric character");
}
return(0);
}

 

islower()

islower() দিয়ে কোন লেটার ছোট হাতের কিনা, তা টেস্ট করে। যদি ছোট হাতের হয়, তাহলে সত্য রিটার্ণ করে। না হয় মিথ্যে।

 


#include <stdio.h>

int main()
{
char ch;
printf("Enter a character: ");
scanf("%c",&ch);

if(islower(ch)){
printf("You entered lower case character", ch);
} else {
printf("It was not a lower case character");
}
return(0);
}

 

isupper()

isupper() দিয়ে কোন লেটার বড় হাতের কিনা, তা টেস্ট করে। যদি বড় হাতের হয়, তাহলে সত্য রিটার্ণ করে। না হয় মিথ্যে।

Site içinde arama yapın
Kategoriler
Read More
Hacking Course
স্যামসাং গ্যালাক্সি এম৫৫ আসছে প্রিমিয়াম সব সুবিধা নিয়ে, সাথে ৫জি
বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে সম্প্রতি সিংহভাগ দখল করে আছে স্যামসাং। গ্যালাক্সি এ১৫,...
By Nettumi 2026-09-25 09:39:39 0 25
Tech
ইউটিউবে কিভাবে এবং কত উপায়ে আয় করা যায় তার বিস্তারিত | Techtunes | টেকটিউনস
এসে গেল! গুগলের নতুন অপারেটিং সিস্টেম Jelly Bean 4.1 এমরান ইমাম
By Nettumi 2026-09-25 03:43:39 0 36
Nulled
হায় হায়! Samsung Galaxy S26 এর থেকে ফাস্ট চার্জ A57 5G তে?! Samsung এর নতুন ফোন নিয়ে তোলপাড়! | Techtunes | টেকটিউনস
বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি যুদ্ধ যাতে নিহত হয়েছিল লক্ষ লক্ষ লোক Exclusively @ সাবটাইটেল...
By Nettumi 2026-09-22 15:00:42 0 442
Hacking Course
বিকাশে ৫০ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউটের সুবিধা - Banglatech24.com
বিকাশে ক্যাশ আউট করার সুবিধা আরো বেড়ে গেলো। এখন থেকে ২টি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৫০ হাজার...
By Nettumi 2026-09-25 09:39:56 0 30
Nulled
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BMET Job Circular 2026
5/5 - (2 votes)জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃপক্ষ হতে জনশক্তি কর্মসংস্থান ও...
By Nettumi 2026-09-18 09:28:31 0 37
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com