Patrocinados

সুইফট প্রোগ্রামিং - Function | ফাংশন

0
2

৭। Function | ফাংশন

 

ফাংশন হচ্ছে পুনরায় ব্যবহার যোগ্য কোড ব্লক। যা একটি নির্দিষ্ট কাজ করতে পারে। সব গুলো ফাংশনের নিচে অংশ গুলো থাকেঃ

func hello() ->String{
   return "Hello World!"
}
hello()

 

  • যেখানে func কীওয়ার্ড  দিয়ে ফাংশন ডিফাইন করা হয়।
  • ফাংশনের তো একটা নাম থাকতে হবে তাই না? যে নাম দিয়ে ফাংশনটিকে ডাকতে হবে।  Function_Name হচ্ছে ফাংশনের নাম।
  • Parameters হচ্ছে ফাংশন দিয়ে কি কি ডেটা পাস করবে।  এখানে এক বা একাদিক Parameter পাস করা যেতে পারে। কোন কোন ফাংশনে  কোন Parameter নাও থাকতে পারে।  এটা নির্ভর করে কি ধরনের ফাংশন লিখা হচ্ছে তার উপর। একের অধিক Parameter থাকলে তাদেরকে কমা দিয়ে লিখতে হয়।
  • returnType হচ্ছে ফাংশনটি কি ধরনের ডেটা রিটার্ন করবে তা। যেমন int, char, float, double ইত্যাদি।
  • কাজ শেষে ফাংশনটি কি রিটার্ন করবে তাই return দিয়ে  পাস করা হয়।

আমরা আগে সিম্পল একটা ফাংশন লিখিঃ

func hello() ->String{
  return "Hello World!"
}
hello()

উপরে সিম্পল একটা ফাংশন লিখেছি আমরা, যার কোন প্যারামিটার নেই। যা একটি স্ট্রিং রিটার্ন করবে। পরে hello() দিয়ে ফাংশনটা কল করেছি। আরেকটু কমপ্লেক্স একটা ফাংশন লেখা যেতে পারে, যার একটি প্যারামিটার ও থাকবে।

 

func age (a: Int) -> String{
   return "age is \(a)"
}
age(4)

যেখানে  আমরা একটি ইন্টিজার প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে একটা স্টিং রিটার্ন করেছি। আরেকটি ফাংশন লিখিঃ

 


func add(a: Int , b:Int) -> String{
  var sum = a + b
  return "result is \(sum)"
}
add(4 , 6)

উপরের ফাংশনে আমরা দুইটা ইন্টিজার মান প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে সে দুইটা ইন্টিজার যোগ করেছি। এবং যোগফল সহ একটি স্টিং আউটপুট হিসেবে রিটার্ন করেছি।

Buscar
Categorías
Read More
Tech
অপো কালার ওএস ১২ এর নতুন ফিচারসমুহ - Banglatech24.com
অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নিজেদের অ্যান্ড্রয়েড স্কিন কালার ওএস এর লেটেস্ট ভার্সন, কালার ওএস ১২...
By Nettumi 2026-09-25 10:24:38 0 7
Nulled
এখন কম্পিউটার থেকে ইন্সটাগ্রাম ফটো বা ভিডিও আপলোড করুন | Techtunes | টেকটিউনস
তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি এস এম মেহেদী আকরাম
By Nettumi 2026-09-25 03:23:11 0 22
Tech
কনভল্যুশন নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ইমেজ ক্লাসিফিকেশন
কনভল্যুশন নিউরাল নেটওয়ার্ক (CNN) অন্য সব সাধারণ নিউরাল নেটওয়ার্কের মতই। এখানে বাড়তি হিসেবে রয়েছে...
By Nettumi 2026-09-30 18:40:15 0 1
Nulled
Khulna - Colourful Minimal Digital Agency HTML Template
  Khulna – Colourful Minimal Digital Agency HTML Template Free Download. Khulna is a...
By Nettumi 2026-09-15 08:48:29 0 1K
Nulled
PSX v1.5.3 - Multipurpose Classified Flutter App with Laravel Admin Panel Source Code
PSX v1.5.3 – Multipurpose Classified Flutter App with Laravel Admin Panel Source Code...
By Nettumi 2026-09-17 19:00:56 0 26
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com