Спонсоры

সুইফট প্রোগ্রামিং - Function | ফাংশন

0
4

৭। Function | ফাংশন

 

ফাংশন হচ্ছে পুনরায় ব্যবহার যোগ্য কোড ব্লক। যা একটি নির্দিষ্ট কাজ করতে পারে। সব গুলো ফাংশনের নিচে অংশ গুলো থাকেঃ

func hello() ->String{
   return "Hello World!"
}
hello()

 

  • যেখানে func কীওয়ার্ড  দিয়ে ফাংশন ডিফাইন করা হয়।
  • ফাংশনের তো একটা নাম থাকতে হবে তাই না? যে নাম দিয়ে ফাংশনটিকে ডাকতে হবে।  Function_Name হচ্ছে ফাংশনের নাম।
  • Parameters হচ্ছে ফাংশন দিয়ে কি কি ডেটা পাস করবে।  এখানে এক বা একাদিক Parameter পাস করা যেতে পারে। কোন কোন ফাংশনে  কোন Parameter নাও থাকতে পারে।  এটা নির্ভর করে কি ধরনের ফাংশন লিখা হচ্ছে তার উপর। একের অধিক Parameter থাকলে তাদেরকে কমা দিয়ে লিখতে হয়।
  • returnType হচ্ছে ফাংশনটি কি ধরনের ডেটা রিটার্ন করবে তা। যেমন int, char, float, double ইত্যাদি।
  • কাজ শেষে ফাংশনটি কি রিটার্ন করবে তাই return দিয়ে  পাস করা হয়।

আমরা আগে সিম্পল একটা ফাংশন লিখিঃ

func hello() ->String{
  return "Hello World!"
}
hello()

উপরে সিম্পল একটা ফাংশন লিখেছি আমরা, যার কোন প্যারামিটার নেই। যা একটি স্ট্রিং রিটার্ন করবে। পরে hello() দিয়ে ফাংশনটা কল করেছি। আরেকটু কমপ্লেক্স একটা ফাংশন লেখা যেতে পারে, যার একটি প্যারামিটার ও থাকবে।

 

func age (a: Int) -> String{
   return "age is \(a)"
}
age(4)

যেখানে  আমরা একটি ইন্টিজার প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে একটা স্টিং রিটার্ন করেছি। আরেকটি ফাংশন লিখিঃ

 


func add(a: Int , b:Int) -> String{
  var sum = a + b
  return "result is \(sum)"
}
add(4 , 6)

উপরের ফাংশনে আমরা দুইটা ইন্টিজার মান প্যারামিটার হিসেবে নিয়েছি। এবং পরে সে দুইটা ইন্টিজার যোগ করেছি। এবং যোগফল সহ একটি স্টিং আউটপুট হিসেবে রিটার্ন করেছি।

Поиск
Категории
Больше
Tech
এ মাসের টেকটিউনস সংবাদঃ মার্চ-২০১০ আপডেটেড | Techtunes | টেকটিউনস
আপনি কোথায়? বলে দেবে মজিলা জিওড মো. আমিনুল ইসলাম সজীব
От Nettumi 2026-09-26 11:51:08 0 27
Nulled
Veno File Manager v4.5.9 - Host and Share File PHP Script
Veno File Manager v4.5.9 – Host and Share File Sharing PHP Script Free Download. VFM is a...
От Nettumi 2026-09-17 17:43:52 0 97
Hacking Course
ইলন মাস্কের ভাতের হোটেল? চমকপ্রদ রেস্টুরেন্ট চালু করলো টেসলা!
যখন আপনি একটি ইলেকট্রিক গাড়ি চালান, তখন শুধু পরিবেশবান্ধব ভ্রমণই করছেন না, আপনি ভবিষ্যতের দিকে...
От Nettumi 2026-09-25 09:38:01 0 41
Tech
রিয়েলমি GT Neo 2 দিচ্ছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১২০Hz স্ক্রিন, উন্নত কুলিং ফিচার
রিয়েলমি একের পর এক চমক দিয়েই যাচ্ছে। কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন জিটি নিও২ এর মাধ্যমে আরেক...
От Nettumi 2026-09-25 10:24:38 0 27
Hacking Course
ট্যারিফ বা শুল্ক কী? জানুন বিস্তারিত
ট্যারিফ কী এবং কোন দেশের ওপর কত শুল্ক? সহজ ভাষায় এখানে পড়ুন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
От Nettumi 2026-09-25 16:54:42 0 40
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com