Patrocinado

পাইথন প্রোগ্রামিং - ডিকশনারি / Dictionary

0
16

পাইথনে দরকারি একটা কনটেইনার হচ্ছে Dictionary। ডিকশনারিতে আইটেম গুলো জোড়া অনুযায়ী থাকে। একটাকে বলে Key, অন্যটাকে বলে ভ্যালু। ডিকশনারির কী গুলো ইউনিক হতে হয়। একই কী দুইবার ব্যবহার করলে আগের ভ্যালু আপডেট হয়ে যাবে।
ফ্রেন্ড লিস্টের কথা মনে আছে? আমরা যাচ্ছি ফ্রেন্ড এর নামের সাথে তার বয়স ও সংরক্ষণ করব। তার জন্যঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}

উপরে আমরা একটা ডিকশনারি তৈরি করেছি। ডিকশনারি তৈরির জন্য সাধারণত কার্লি ব্রেইসেস {} ব্যবহার করা হয়। যার মধ্যে কী হচ্ছে ফ্রেন্ডদের নাম আর ভ্যালু হচ্ছে তাদের বয়স। আমরা উপরের কনটেইনারটির টাইপ বের করতে পারিঃ

friends = {'Shubo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}
print ( type(friends) )

যা আমাদের আউটপুট দিবে 
যদি কী গুলো স্ট্রিং হয়, তাহলে dict() কনস্ট্রাকটর ব্যবহার করে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট নির্দিষ্ট করে দিতে পারি এভাবেঃ

friends = dict(Shuvo = 15, Tuhin = 13, Tanvir = 14, Dipu = 13, Siyam = 14)

ডিকশনারির ভ্যালু গুলো এক্সেস করতেঃ

friends = dict(Shuvo = 15, Tuhin = 13, Tanvir = 14, Dipu = 13, Siyam = 14)
print (friends)

যা প্রিন্ট করবেঃ

{'Siyam': 14, 'Dipu': 13, 'Tuhin': 13, 'Tanvir': 14, 'Shuvo': 15}

এখন আমরা যদি একটা কী এর ভ্যালু বের করতে চাই, তার জন্যঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print (friends['Shuvo'])

যা প্রিন্ট করবেঃ 15
সব গুলো কী প্রিন্ট করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print (list(friends))

যা প্রিন্ট একটা লিস্ট প্রিন্ট করবেঃ [‘Tanvir’, ‘Dipu’, ‘Siyam’, ‘Shuvo’, ‘Tuhin’]
ইটারেশন / লুপঃ
আমরা সহজেই ডিকশনারির আইটেম গুলোতে ইটারেশন চালাতে পারিঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
for key in friends:
    print ('Age of ', key, 'is: ', friends[key])

আউটপুটঃ

Age of  Siyam is:  14
Age of  Tanvir is:  14
Age of  Shuvo is:  15
Age of  Dipu is:  13
Age of  Tuhin is:  13

বা এভাবেঃ

friends = { 'Shuvo ':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
for k,v in friends .items():
    print ('Age of ', k, ' is:', v)

যা উপরের প্রোগ্রামের মত একই আউটপুট দিবে।
নতুন আইটেম যুক্ত করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
friends ['Mahir'] = 16
print (friends)

কোন আইটেম আপডেট করতেঃ
কোন কী এর ভ্যালু আপডেট করতে নতুন ভ্যালু এসাইন করে দিলেই আপডেট হয়ে যাবে।

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
friends ['Tuhin'] = 14
print (friends)

এখানে Tuhin এর বয়স আপডেট করেছি।
ডিকশনারি থেকে কোন আইটেম বাদ দিতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print(friends)
del friends[' Shuvo']
print(friends)

সব গুলো আইটেম বাদ দিতে করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print(friends)
friends.clear();
print(friends)

এখন প্রিন্ট করে দেখব কোন আইটেম নেই।
আমরা চাইলে সম্পুর্ণ ডিকশনারিই মুছে দিতে পারি এভাবেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}
del friends

len()

len() দিয়ে একটা ডিকশনারির সাইজ বের করা যায়। যেমনঃ

friends = { 'Shuvo ':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }

print(len(friends))

যা প্রিন্ট করবে 5।

Pesquisar
Categorias
Leia mais
Nulled
Mukti v1.0 - Hospital Health HTML Template Free
Mukti v1.0 – Hospital Health HTML Template Free Download. Mukti is a Health HTML Template...
Por Nettumi 2026-09-18 03:56:34 0 42
Tech
ক্যারিয়ার গাইডঃ আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট
আমার দেখা সবচেয়ে গোছানো ডেভেলপমেন্ট এনভারনমেন্ট হচ্ছে আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট। Xcode এ iOS অ্যাপ...
Por Nettumi 2026-09-30 18:41:44 0 14
Nulled
FluxStore Delivery Boy v6.2.0 - Flutter App for Woocommerce Source
FluxStore Delivery Boy v6.2.0 – Flutter App for Woocommerce Source Code Free Download....
Por Nettumi 2026-09-17 17:45:42 0 87
Hacking Course
স্যামসাং স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পেতে করনীয় - Banglatech24.com
আমাদের প্রতিদিনকার জীবনে স্মার্টফোন খুব বেশি গুরত্বপূর্ণ একটি অংশ হয়ে গিয়েছে। এটি আমাদের...
Por Nettumi 2026-09-25 09:42:16 0 29
Tech
অনলাইন শপিং করার সময় যেসব সাবধানতা আবশ্যক - Banglatech24.com
প্রতি বছর অনলাইন শপিং এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে থাকেন ক্রেতাগণ। অনলাইনে শপিং বা...
Por Nettumi 2026-09-25 10:24:28 0 40
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com