Patrocinado

পাইথন প্রোগ্রামিং - ডিকশনারি / Dictionary

0
3

পাইথনে দরকারি একটা কনটেইনার হচ্ছে Dictionary। ডিকশনারিতে আইটেম গুলো জোড়া অনুযায়ী থাকে। একটাকে বলে Key, অন্যটাকে বলে ভ্যালু। ডিকশনারির কী গুলো ইউনিক হতে হয়। একই কী দুইবার ব্যবহার করলে আগের ভ্যালু আপডেট হয়ে যাবে।
ফ্রেন্ড লিস্টের কথা মনে আছে? আমরা যাচ্ছি ফ্রেন্ড এর নামের সাথে তার বয়স ও সংরক্ষণ করব। তার জন্যঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}

উপরে আমরা একটা ডিকশনারি তৈরি করেছি। ডিকশনারি তৈরির জন্য সাধারণত কার্লি ব্রেইসেস {} ব্যবহার করা হয়। যার মধ্যে কী হচ্ছে ফ্রেন্ডদের নাম আর ভ্যালু হচ্ছে তাদের বয়স। আমরা উপরের কনটেইনারটির টাইপ বের করতে পারিঃ

friends = {'Shubo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}
print ( type(friends) )

যা আমাদের আউটপুট দিবে 
যদি কী গুলো স্ট্রিং হয়, তাহলে dict() কনস্ট্রাকটর ব্যবহার করে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট নির্দিষ্ট করে দিতে পারি এভাবেঃ

friends = dict(Shuvo = 15, Tuhin = 13, Tanvir = 14, Dipu = 13, Siyam = 14)

ডিকশনারির ভ্যালু গুলো এক্সেস করতেঃ

friends = dict(Shuvo = 15, Tuhin = 13, Tanvir = 14, Dipu = 13, Siyam = 14)
print (friends)

যা প্রিন্ট করবেঃ

{'Siyam': 14, 'Dipu': 13, 'Tuhin': 13, 'Tanvir': 14, 'Shuvo': 15}

এখন আমরা যদি একটা কী এর ভ্যালু বের করতে চাই, তার জন্যঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print (friends['Shuvo'])

যা প্রিন্ট করবেঃ 15
সব গুলো কী প্রিন্ট করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print (list(friends))

যা প্রিন্ট একটা লিস্ট প্রিন্ট করবেঃ [‘Tanvir’, ‘Dipu’, ‘Siyam’, ‘Shuvo’, ‘Tuhin’]
ইটারেশন / লুপঃ
আমরা সহজেই ডিকশনারির আইটেম গুলোতে ইটারেশন চালাতে পারিঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
for key in friends:
    print ('Age of ', key, 'is: ', friends[key])

আউটপুটঃ

Age of  Siyam is:  14
Age of  Tanvir is:  14
Age of  Shuvo is:  15
Age of  Dipu is:  13
Age of  Tuhin is:  13

বা এভাবেঃ

friends = { 'Shuvo ':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
for k,v in friends .items():
    print ('Age of ', k, ' is:', v)

যা উপরের প্রোগ্রামের মত একই আউটপুট দিবে।
নতুন আইটেম যুক্ত করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
friends ['Mahir'] = 16
print (friends)

কোন আইটেম আপডেট করতেঃ
কোন কী এর ভ্যালু আপডেট করতে নতুন ভ্যালু এসাইন করে দিলেই আপডেট হয়ে যাবে।

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
friends ['Tuhin'] = 14
print (friends)

এখানে Tuhin এর বয়স আপডেট করেছি।
ডিকশনারি থেকে কোন আইটেম বাদ দিতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print(friends)
del friends[' Shuvo']
print(friends)

সব গুলো আইটেম বাদ দিতে করতেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }
print(friends)
friends.clear();
print(friends)

এখন প্রিন্ট করে দেখব কোন আইটেম নেই।
আমরা চাইলে সম্পুর্ণ ডিকশনারিই মুছে দিতে পারি এভাবেঃ

friends = {'Shuvo':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu':13, 'Siyam':14}
del friends

len()

len() দিয়ে একটা ডিকশনারির সাইজ বের করা যায়। যেমনঃ

friends = { 'Shuvo ':15, 'Tuhin':13, 'Tanvir':14, 'Dipu' :13 , 'Siyam':14 }

print(len(friends))

যা প্রিন্ট করবে 5।

Pesquisar
Categorias
Leia Mais
Tech
কিভাবে Dream League Soccer 2018 গেমে সবচেয়ে বড় খেলোয়াড় বানাবেন দেখুন এই টিউনে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
Por Nettumi 2026-09-25 03:50:54 0 27
Nulled
Industify v1.1 - Industry HTML Template Free Download
Industify v1.1 – Industry HTML Template Free Download. Industify is designed for all...
Por Nettumi 2026-09-18 03:56:39 0 85
Nulled
Body of Bangladeshi killed in Saudi missile attack returns home
Por Nettumi 2026-09-23 17:28:39 0 41
Nulled
QuickHomes (12 Jul 2025) Nulled - Laravel Real Estate Agency Portal Multilingual Script
QuickHomes (12 Jul 2025) Nulled – Laravel Real Estate Agency Portal Multilingual Script...
Por Nettumi 2026-09-17 18:26:30 0 45
Tech
রোম সাম্রাজ্যের উত্থান ২য় পর্ব: যমজ ভাইদের গল্প ও রোম প্রতিষ্ঠার মিথলজি | Techtunes | টেকটিউনস
অনলাইনে যারা সফল হতে চান তাদের জন্য পুরো বুলেট আইডিয়া! ট্রাই করুন! ফ্রিল্যান্সার, ডেভেলপার,...
Por Nettumi 2026-09-26 11:48:33 0 17
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com