Gesponsert

এনভাটো বাংলাদেশ কনফারেন্স এবং অথর মিটআপ।

0
2

মাঝে মাঝে শরীর যখন ঝিমিয়ে যায়, কাজ বা পড়ালেখা করতে ইচ্ছে করে না, তখন দরকার হয় একটু খানি এনজাইমের।

আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, তাদের এনজাইমের উৎস হচ্ছে বিভিন্ন টেক কনফারেন্স। ঝিমিয়ে যাওয়া মন এনজাইম সংগ্রহ করে আবার চঞ্চল হয়ে উঠে। নতুন করে পূর্ণ উদ্দমে সব কিছু করার ইচ্ছে যাগে। ঐ ইচ্ছেটাকে কাজে লাগিয়ে করে ফেলা যায় দারুণ কিছু।

যেমন আজ ছিল এনভাটো কনফারেন্স। এনভাটো মার্কেটপ্লেস সম্পর্কে যাদের এখন ও ধারণা নেই তাদের বলব একটু জেনে নিতে। আজ এই কনফারেন্সে এনভাটো মার্কেটপ্লেস এর এলিট অথররা শেয়ার করেছে তাদের গল্প। ব্যর্থতার গল্প। সফলতার গল্প। নিজেদের জীবন থেকে শেখা কিছু টিপস। এমন না যে এগুলো শুধু এনভাটোর জন্যই উপযোগী, এগুলো ছিল অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার টিপস।

IMG_20150314_143554 IMG_20150314_144113 IMG_20150314_150042 IMG_20150314_150050

এসব কনফারেন্সর যে অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের একই মনের মানুষ গুলোর মিলন। এক জনের সাথে আরেক জনের দেখা হওয়া। কথা বলা। যাদের সাথে শুধু অনলাইনেই কথা হতো, হাই হ্যাল্লো হতো, তাদের সবার সাথে সরাসরী কথা বলা, আড্ডা দেওয়া, অটোগ্রাফ, ফটোগ্রাফ কত্ত কিছু! আজও ব্যতিক্রম ঘটে নি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসে হাজির। এক সাথে সবাইকে দেখে মন ভালো হয়ে যায়। দারুণ ভালো লাগে।

কনফারেন্স, আড্ডা শেষে ছিল ডিনার পার্টি। এনভাটোর এলিট অথরদের সাথে। এলিটদের সাথে খাওয়া দাওয়া করে এখন বাসায়। বাসায় বসে থাকলে মিস করতাম, দারুণ একটা কনফারেন্স। সুন্দর একটা দিন ছিল। অরগানাইজার, স্পন্সর এবং দূর দূরান্ত থেকে এসে ইভেন্টটিকে সফল করার জন্য সকল পার্টিসিপেটকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভলেন্টিয়ারদেরকে।

IMG_20150314_201128 IMG_20150314_201143 IMG_20150314_201214 IMG_20150314_201218 IMG_20150314_205845 IMG_20150314_205854

Suche
Kategorien
Mehr lesen
Tech
অনলাইনে আয়ের ওপর ৪% প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সার ও পেশাজীবীরা!
সময়ের সাথে সাথে দেশে অনলাইন পেশাজীবী ও ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ...
Von Nettumi 2026-09-25 10:17:17 0 8
Hacking Course
এডমিন প্যানেল সহ মনিট্যাগ নেটওয়ার্কের জন্য প্রিমিয়াম মিনি এপ স্ক্রিপ্ট নিন সম্পূর্ণ ফ্রিতে
আজকে আমি আপনাদের সাথে একটি টেলিগ্রাম মিনি আর্নিং বট এর প্রিমিয়াম স্ক্রিপ্ট ফ্রি শেয়ার করব। তো...
Von Nettumi 2026-09-25 16:51:27 0 18
Nulled
Android Radio v9.0 - Single Radio Streaming App Source
Android Radio v9.0 – Single Radio Streaming App Source Code Free Download. Android Radio...
Von Nettumi 2026-09-17 18:41:47 0 23
Nulled
Eatance v2.0 - Advance Online Food Delivery & Multi Restaurant Aggregator with Website, Admin, API, Mobile Apps Source
Eatance v2.0 – Advance Online Food Delivery & Multi Restaurant Aggregator with...
Von Nettumi 2026-09-18 03:41:39 0 43
Tech
Lenovo Laptop কেনার আগে কোন বিষয়গুলো জানা দরকার | Techtunes | টেকটিউনস
আপনার ছবিগুলোকে ম্যানেজ করুন 3D র পরিবেশে দুঃসাহসী টিনটিন
Von Nettumi 2026-09-26 11:47:59 0 17
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com