Sponsored

এনভাটো বাংলাদেশ কনফারেন্স এবং অথর মিটআপ।

0
2

মাঝে মাঝে শরীর যখন ঝিমিয়ে যায়, কাজ বা পড়ালেখা করতে ইচ্ছে করে না, তখন দরকার হয় একটু খানি এনজাইমের।

আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, তাদের এনজাইমের উৎস হচ্ছে বিভিন্ন টেক কনফারেন্স। ঝিমিয়ে যাওয়া মন এনজাইম সংগ্রহ করে আবার চঞ্চল হয়ে উঠে। নতুন করে পূর্ণ উদ্দমে সব কিছু করার ইচ্ছে যাগে। ঐ ইচ্ছেটাকে কাজে লাগিয়ে করে ফেলা যায় দারুণ কিছু।

যেমন আজ ছিল এনভাটো কনফারেন্স। এনভাটো মার্কেটপ্লেস সম্পর্কে যাদের এখন ও ধারণা নেই তাদের বলব একটু জেনে নিতে। আজ এই কনফারেন্সে এনভাটো মার্কেটপ্লেস এর এলিট অথররা শেয়ার করেছে তাদের গল্প। ব্যর্থতার গল্প। সফলতার গল্প। নিজেদের জীবন থেকে শেখা কিছু টিপস। এমন না যে এগুলো শুধু এনভাটোর জন্যই উপযোগী, এগুলো ছিল অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার টিপস।

IMG_20150314_143554 IMG_20150314_144113 IMG_20150314_150042 IMG_20150314_150050

এসব কনফারেন্সর যে অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের একই মনের মানুষ গুলোর মিলন। এক জনের সাথে আরেক জনের দেখা হওয়া। কথা বলা। যাদের সাথে শুধু অনলাইনেই কথা হতো, হাই হ্যাল্লো হতো, তাদের সবার সাথে সরাসরী কথা বলা, আড্ডা দেওয়া, অটোগ্রাফ, ফটোগ্রাফ কত্ত কিছু! আজও ব্যতিক্রম ঘটে নি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসে হাজির। এক সাথে সবাইকে দেখে মন ভালো হয়ে যায়। দারুণ ভালো লাগে।

কনফারেন্স, আড্ডা শেষে ছিল ডিনার পার্টি। এনভাটোর এলিট অথরদের সাথে। এলিটদের সাথে খাওয়া দাওয়া করে এখন বাসায়। বাসায় বসে থাকলে মিস করতাম, দারুণ একটা কনফারেন্স। সুন্দর একটা দিন ছিল। অরগানাইজার, স্পন্সর এবং দূর দূরান্ত থেকে এসে ইভেন্টটিকে সফল করার জন্য সকল পার্টিসিপেটকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভলেন্টিয়ারদেরকে।

IMG_20150314_201128 IMG_20150314_201143 IMG_20150314_201214 IMG_20150314_201218 IMG_20150314_205845 IMG_20150314_205854

Search
Categories
Read More
Hacking Course
ফোনের স্ক্রিনের স্ক্র‍্যাচ দূর করার কিছু বেসিক উপায় - Banglatech24.com
আপনার ফোনের স্ক্রিনে স্ক্র‍্যাচ চোখের জন্য একটি বিরক্তিকর কারণ হতে পারে। আপনার ফোন থেকে এ সকল...
By Nettumi 2026-09-25 09:44:55 0 31
Nulled
Binary - Business Consulting and Professional Services HTML Template
Binary – Business Consulting and Professional Services HTML Template Free Download....
By Nettumi 2026-09-17 18:39:34 0 54
Nulled
মোবাইলে কারসাথে কি কথা বলছেন শুনছে অন্যজন প্রমান সহ দেখুন II Most Seret Dailer tricks | Techtunes | টেকটিউনস
অ্যাপল মানুষকে ফিরিয়ে নিচ্ছে হাত ঘড়ির যুগে… অসামান্য প্রাযুক্তিক উৎকর্ষতায়! একটি Apple...
By Nettumi 2026-09-21 05:29:10 0 21
Hacking Course
ফোন চার্জ হচ্ছে কিন্তু ব্যাটারি বাড়ছে না? কারণ শনাক্ত ও সমাধানের উপায় - Tech Tips Desk – বাংলা প্রযুক্তি সংবাদ, মোবাইল রিভিউ ও টিপস
ফোনে চার্জার লাগানোর পর পর্দায় চার্জ হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও...
By Nettumi 2026-09-28 07:31:56 0 8
Tech
[HOT] Banglalink Free 1GB Internet নিয়ে নিন এক click এ । 🎁
🕌 আসসালামু আলাইকুম 🤗 আপনারা সবাই কেমন আছেন? 📌 আপনারা Title দেখে বুঝে গেছেন —Banglalink...
By Nettumi 2026-09-25 16:10:24 0 33
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com