إعلان مُمول

সব পাখি ঘরে ফেরে না।

0
20

 ঐখানের পানি গুলো লাল ছিল। টকটকে লাল। কারণ তখন সূর্য মামা সকল রাগ চারদিকে ছড়িয়ে ক্লান্ত হয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। পুরো পশ্চিম আকাশ রক্তে রাঙ্গানো ছিল। সেই রঙ এর ছায়া পানিতে পড়ে পানিগুলোও  লাল হয়ে গিয়েছে। পানি বেচারা কি করবে, নিজের কোন রঙ নেই। তাই পরিবেশের রঙ্গেই রঙ্গিন  হয়।

 

সেই রঙ্গিন পানিতে  মেয়েটি তার শুভ্র পা ডুবিয়ে বসে ছিল। মেয়েটি অশান্ত ছিল। সেই অশান্ত ভাবটা তার পা দিয়ে পানি গুলোর মধ্যেও ছড়িয়ে দিতে লাগল। তৈরি হচ্ছিল অসংখ্য  ঢেউ। ঢেউ গুলোর মাঝে ঘরে ফেরা পাখি গুলোর প্রতিফলন দেখা যেতে লাগলো।

 

দৃশ্যটি মেয়েটির অনেক পছন্দ। বয়স ছিল কম। ১৩-১৪। প্রেমে পড়ার বয়স। যে কোন সময়ই মেয়টি টুপ করে কোন একটি ছেলের প্রেমে পড়ে যাবে। যার কোন কারণ থাকবে না। যেমন এখনো ও কোন কারণ ছাড়া পানিতে পা দিয়ে বসে আছে। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত বসে থাকবে। পাখি গুলোর ঘরে ফেরা শেষ হবে, সেও ঘরে ফিরে যাবে।

 

মেয়েটি তখনো জানতো না, একদিন ঐ ছেলেটির জন্য এখানে অপেক্ষা করবে। ছেলেটির দেরি হচ্ছে মনে করে আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। এর পর সন্ধ্যা হবে। ছেলেটি আসবে না। সূর্যটি ডুবে যাবে। পশ্চিম আকাশের লাল আভা কালো হয়ে যাবে। আর কালো হতে থাকবে একটি মেয়ের শুভ্র মুখ।

 

ঐ দিন সব পাখি ঘরে ফিরলেও সদ্য উড়তে শেখা একটি পাখি পথ হারিয়ে ফিরতে পারবে না। মেয়েটি ঘরের ফেরার পথ জেনেও ফিরবে না। ঐ পানি গুলোকে আপন করে টুপ করে নেমে যাবে। পাহাড়ের কেনারে থাকা ছোট নদীটির পানিতে।

البحث
الأقسام
إقرأ المزيد
Hacking Course
​🛡️ রুট ডিটেকশনকে ফাঁকি দিন! APatch দিয়ে যেকোনো Android ফোন রুট করুন—নতুন পদ্ধতির বিস্তারিত গাইড
হ্যালো বন্ধুরা! Magisk এবং KernelSU-এর পর রুটিং জগতে নতুন এবং অত্যন্ত শক্তিশালী নাম হলো APatch।...
بواسطة Nettumi 2026-09-25 16:59:52 0 42
Nulled
SaaS & Superadmin Module for UltimatePOS v6.5 - nulled
Turn your UltimatePOS Advance application into a SaaS application and start selling...
بواسطة Nettumi 2026-09-18 09:32:52 0 433
Nulled
Hactora v1.0 - Industry & Factory HTML Template Free
Hactora v1.0 – Industry & Factory HTML Template Free Download. Hactora is the Perfect...
بواسطة Nettumi 2026-09-18 03:24:24 0 94
Tech
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে।
একাদশ শ্রেণি ভর্তি রেজাল্ট ২০২৬ বা প্রথম ধাপের মেধাতালিকা ফলাফল প্রকাশ করার হয়েছে। প্রকাশিত ফলাফল...
بواسطة Nettumi 2026-09-25 16:10:15 0 27
Hacking Course
Mid Range ফোন কেন Flagship Feel দেয় না? দাম কাছাকাছি, কিন্তু অভিজ্ঞতা এক না
Mid Range ফোন কেন Flagship Feel দেয় না? দাম কাছাকাছি, কিন্তু অভিজ্ঞতা এক না আসসালামু...
بواسطة Nettumi 2026-09-25 16:45:40 0 18
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com