Patrocinados

সব পাখি ঘরে ফেরে না।

0
20

 ঐখানের পানি গুলো লাল ছিল। টকটকে লাল। কারণ তখন সূর্য মামা সকল রাগ চারদিকে ছড়িয়ে ক্লান্ত হয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। পুরো পশ্চিম আকাশ রক্তে রাঙ্গানো ছিল। সেই রঙ এর ছায়া পানিতে পড়ে পানিগুলোও  লাল হয়ে গিয়েছে। পানি বেচারা কি করবে, নিজের কোন রঙ নেই। তাই পরিবেশের রঙ্গেই রঙ্গিন  হয়।

 

সেই রঙ্গিন পানিতে  মেয়েটি তার শুভ্র পা ডুবিয়ে বসে ছিল। মেয়েটি অশান্ত ছিল। সেই অশান্ত ভাবটা তার পা দিয়ে পানি গুলোর মধ্যেও ছড়িয়ে দিতে লাগল। তৈরি হচ্ছিল অসংখ্য  ঢেউ। ঢেউ গুলোর মাঝে ঘরে ফেরা পাখি গুলোর প্রতিফলন দেখা যেতে লাগলো।

 

দৃশ্যটি মেয়েটির অনেক পছন্দ। বয়স ছিল কম। ১৩-১৪। প্রেমে পড়ার বয়স। যে কোন সময়ই মেয়টি টুপ করে কোন একটি ছেলের প্রেমে পড়ে যাবে। যার কোন কারণ থাকবে না। যেমন এখনো ও কোন কারণ ছাড়া পানিতে পা দিয়ে বসে আছে। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত বসে থাকবে। পাখি গুলোর ঘরে ফেরা শেষ হবে, সেও ঘরে ফিরে যাবে।

 

মেয়েটি তখনো জানতো না, একদিন ঐ ছেলেটির জন্য এখানে অপেক্ষা করবে। ছেলেটির দেরি হচ্ছে মনে করে আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। এর পর সন্ধ্যা হবে। ছেলেটি আসবে না। সূর্যটি ডুবে যাবে। পশ্চিম আকাশের লাল আভা কালো হয়ে যাবে। আর কালো হতে থাকবে একটি মেয়ের শুভ্র মুখ।

 

ঐ দিন সব পাখি ঘরে ফিরলেও সদ্য উড়তে শেখা একটি পাখি পথ হারিয়ে ফিরতে পারবে না। মেয়েটি ঘরের ফেরার পথ জেনেও ফিরবে না। ঐ পানি গুলোকে আপন করে টুপ করে নেমে যাবে। পাহাড়ের কেনারে থাকা ছোট নদীটির পানিতে।

Buscar
Categorías
Read More
Nulled
Digital Transformation in Banking: Trends for 2026 - Intellectsoft
Updated:...
By Nettumi 2026-09-21 04:43:48 0 56
Hacking Course
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং ২০২৬ | দালাল ছাড়া যেভাবে ভিসা পাবেন!
কানাডায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ অভিবাসন, চাকরি ও পড়াশোনার...
By Nettumi 2026-09-25 16:15:39 0 35
Status
১০০+ রাত নিয়ে ক্যাপশন: রাত নিয়ে রোমান্টিক কবিতা, ক্যাপশন ২০২৬
রাত নিয়ে ক্যাপশন : রাত এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভালোলাগা কাজ করে, তাই না? এই যে ধরুন, সারা...
By Nettumi 2026-10-03 03:25:26 0 0
Tech
বিকাশ ৫০ টাকা বোনাস অ্যাড মানি করলেই (সবাই পাবেন) - Banglatech24.com
নতুন মাস এলো নতুন বিকাশ বোনাস অফার নিয়ে। জুনের শুরুতেই বিকাশ নিয়ে এলো দারুণ একটি ক্যাশব্যাক...
By Nettumi 2026-09-25 10:10:18 0 42
Hacking Course
ফাইভার একাউন্ট বন্ধ হওয়ার কারণ কি? - Banglatech24.com
বর্তমান বিশ্বে ফ্রিল্যন্সারদের মার্কেটপ্লেস হিসেবে অন্যতম জনপ্রিয় একটি সাইট হলো ফাইভার। ফাইভারে...
By Nettumi 2026-09-25 09:45:52 0 42
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com