পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব ??

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল একজনের নাম উল্লেখ করে নিজের মতামত জানিয়েছেন ।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে ‘অসুস্থতাজনিত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে মতামত দেন আসিফ নজরুল ।

আসিফ নজরুলের বক্তব্য:

তিনি লেখেন, ‘আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’

আসিফ নজরুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিএনপিতে উপযুক্ত আরও কেউ কেউ আছেন। তবে আমার মতে, সব দিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।’

 
  • next president of bangladesh asif nazrul / বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি আসিফ নজরুল
  • mirza fakhrul islam alamgir president / মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি
  • mohammed shahabuddin resignation news / রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের পদত্যাগ
  • asif nazrul facebook post mirza fakhrul / আসিফ নজরুলের স্ট্যাটাস মির্জা ফখরুল
  • bnp leader mirza fakhrul next president / বিএনপি নেতা মির্জা ফখরুল নতুন রাষ্ট্রপতি
  • bangladesh politics news 2026 / বাংলাদেশ রাজনীতি সর্বশেষ সংবাদ
  • asif nazrul statement on next president / পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের কথা
  • presidential candidate mirza fakhrul bd / রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
  • bnp latest news bangladesh / বিএনপি সর্বশেষ সংবাদ ২০২৬

Lima Akter jui

24 Blog posts

Comments