শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের

শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), যিনি সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু নামে পরিচিত, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল নায়ক ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করেন।

জন্ম, শিক্ষা ও ব্যক্তিগত জীবন:

  • জন্ম: ১৭ মার্চ ১৯২০; টুঙ্গিপাড়া, ফরিদপুর জেলা, বঙ্গ প্রেসিডেন্সি (বর্তমান গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ)।
  • পিতামাতা: পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা সায়েরা খাতুন।
  • শিক্ষা: ইসলামিয়া কলেজ (কলকাতা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • দাম্পত্য সঙ্গী ও সন্তান: বেগম ফজিলাতুন্নেসা; তাদের সন্তানগণ হলেন হাসিনা, কামাল, জামাল, রেহানা ও রাসেল।
  • পুরস্কার ও সম্মাননা: জুলিও ক্যুরি শান্তি পুরস্কার (১৯৭৩), স্বাধীনতা পুরস্কার (২০০৩), গান্ধী শান্তি পুরস্কার (২০২০) এবং সার্ক সাহিত্য পুরস্কার (২০২৩)।

রাজনৈতিক জীবন ও সংগ্রাম:

৪৭-এর ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তরুণ ছাত্রনেতা হিসেবে শেখ মুজিবের পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার অর্জনের জন্য তিনি ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। যার ফলে আইয়ুব খানের সামরিক সরকার তাকে প্রধান আসামি করে ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। তবে ১৯৬৯ সালের তীব্র গণঅভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়।

১৯৭০-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ:

১৯৭০ সালের নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী সরকার গঠনে বাধা দেয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

স্বাধীন বাংলাদেশ পরিচালনা ও বাকশাল:

১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দেশের প্রথম সংবিধান রচনা করেন। যুদ্ধবিধ্বস্ত দেশের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা দমনে ১৯৭৫ সালে তিনি একদলীয় রাজনৈতিক ব্যবস্থা (বাকশাল) গঠন করেন।

শাহাদাত ও ঐতিহ্য:

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তার হাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে পরিবারসহ তিনি নৃশংসভাবে নিহত হন। ২০০৪ সালে বিবিসি বাংলা পরিচালিত জনমত জরিপে শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’

 
  • sheikh mujibur rahman biography and history / শেখ মুজিবুর রহমানের জীবনী ও ইতিহাস
  • bangabandhu sheikh mujibur rahman liberation war 1971 / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ
  • sheikh mujibur rahman first president of bangladesh / বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান
  • bangabandhu 7th march speech history / ৭ই মার্চের ভাষণ ও শেখ মুজিবুর রহমান
  • sheikh mujibur rahman books unaxsumpto atmojiboni / অসমাপ্ত আত্মজীবনী ও শেখ মুজিব
  • 15 august 1975 bangabandhu assassination / ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড
  • bbc top 20 greatest bengali sheikh mujibur rahman / সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
  • 6 point demand 1966 sheikh mujibur rahman / ৬ দফা দাবি ও শেখ মুজিবুর রহমান
  • bangladesh politics and sheikh mujibur rahman profile / বাংলাদেশের রাজনীতি ও বঙ্গবন্ধু

Lima Akter jui

24 Blog posts

Comments