Commandité

জাভাতে স্ট্রিং পার্সিং - split

0
16

সাধারণত বড় কোন স্ট্রিং বা টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য স্ট্রিং পার্সিং এর দরকার হয়। অনেক ভাবেই করা যায়, যেমন Split মেথড, StringTokenizer ইত্যাদি। এখানে আমরা দেখব কিভাবে split নিয়ে কাজ করা যায়। এটি দিয়ে কোন স্টিং কে যে কোন delimiter দিয়ে টোকেনাইজ করা যায়। টোকেন বলতে পার্স করার পর তথ্য গুলো। স্প্লিট করার পর টোকেন গুলোর একটি অ্যারে রিটার্ণ করে। নিচের উদাহরণটা দেখিঃ

public class Main {

    public static void main(String[] args) {
        String text = "Country,bn,Bangladesh";

        String[] tokens = text.split(",");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

একটা স্ট্রিং নিয়েছি আমরা। split মেথডের ভেতর একটা কমা দিয়েছি। এর মানে হচ্ছে কমা প্রতিটা কমার আগ পর্যন্ত হচ্ছে একটা তথ্য বা একটা টোকেন। এগুলোকে আলাদা আলাদা করে দাও। আর তথ্য বা টোকেন গুলো রেখেছি tokens নামক একটা স্ট্রিং অ্যারেতে। পরে যখন আমরা tokens অ্যারে প্রিন্ট করেছি, আমরা পেয়েছিঃ

Country
bn
Bangladesh

এখানে কমার পরিবর্তে আমরা যে কোন ক্যারেক্টার, শব্দ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারব।

আমরা চাইলে একের অধিক delimiter ব্যবহার করতে পারি। যেমনঃ

public class Main {

    public static void main(String[] args) {

        String text = "This is a sentence. Is it a question? Yahoo!";

        String[] tokens = text.split("[.?!]+");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

এখানে আমরা একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য আলাদা আলাদা করেছি। উপরে দেখুন একটা + ব্যবহার করার কারণ হচ্ছে delimiter গুলোকে আলাদা আলদা ভাবে পড়তে। রেগুলার এক্সপ্রেশন। + ব্যবহার না করে দেখুন কি হয়। রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আরেকটা আর্টিকেল লেখার চেষ্টা করব।

Commandité
Commandité
Rechercher
Catégories
Lire la suite
Nulled
Air VPN v1.0 - Android App Source Code Free Download
Air VPN v1.0 – Android App Source Code Free Download. Air VPN is a free to Download VPN...
Par Nettumi 2026-09-18 03:51:02 0 338
Hacking Course
কাতার বিশ্বকাপ বলে থাকা চমকপ্রদ প্রযুক্তি সম্পর্কে জানুন
ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল ম্যাচ বলে ব্যবহৃত হচ্ছে নতুন কিছু প্রযুক্তি যা থেকে প্রাপ্ত তথ্য...
Par Nettumi 2026-09-25 09:57:39 0 45
Hacking Course
উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় - Banglatech24.com
কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাওয়া বেশ হতাশাজনক একটি বিষয় হতে পারে। আপনার কম্পিউটারে থাকা সকল...
Par Nettumi 2026-09-25 09:39:14 0 50
Nulled
JetTricks v2.0.0 - Visual Effects Addon for Elementor Module
JetTricks v2.0.0 – Visual Effects Addon for Elementor Module Free Download. JetTricks is...
Par Nettumi 2026-09-17 18:05:36 0 55
Emploi
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NESCO Job Circular 2026
3.7/5 - (18 votes)☰ মোট পদের ক্যাটাগরি০১👥 মোট শূন্যপদ০১ জন আবেদনের শেষ দিন ১৭ মে ২০২৬ ইং, বিকেল...
Par Nettumi 2026-09-24 18:43:46 0 48
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com