Sponsor

জাভাতে স্ট্রিং পার্সিং - split

0
5

সাধারণত বড় কোন স্ট্রিং বা টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য স্ট্রিং পার্সিং এর দরকার হয়। অনেক ভাবেই করা যায়, যেমন Split মেথড, StringTokenizer ইত্যাদি। এখানে আমরা দেখব কিভাবে split নিয়ে কাজ করা যায়। এটি দিয়ে কোন স্টিং কে যে কোন delimiter দিয়ে টোকেনাইজ করা যায়। টোকেন বলতে পার্স করার পর তথ্য গুলো। স্প্লিট করার পর টোকেন গুলোর একটি অ্যারে রিটার্ণ করে। নিচের উদাহরণটা দেখিঃ

public class Main {

    public static void main(String[] args) {
        String text = "Country,bn,Bangladesh";

        String[] tokens = text.split(",");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

একটা স্ট্রিং নিয়েছি আমরা। split মেথডের ভেতর একটা কমা দিয়েছি। এর মানে হচ্ছে কমা প্রতিটা কমার আগ পর্যন্ত হচ্ছে একটা তথ্য বা একটা টোকেন। এগুলোকে আলাদা আলাদা করে দাও। আর তথ্য বা টোকেন গুলো রেখেছি tokens নামক একটা স্ট্রিং অ্যারেতে। পরে যখন আমরা tokens অ্যারে প্রিন্ট করেছি, আমরা পেয়েছিঃ

Country
bn
Bangladesh

এখানে কমার পরিবর্তে আমরা যে কোন ক্যারেক্টার, শব্দ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারব।

আমরা চাইলে একের অধিক delimiter ব্যবহার করতে পারি। যেমনঃ

public class Main {

    public static void main(String[] args) {

        String text = "This is a sentence. Is it a question? Yahoo!";

        String[] tokens = text.split("[.?!]+");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

এখানে আমরা একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য আলাদা আলাদা করেছি। উপরে দেখুন একটা + ব্যবহার করার কারণ হচ্ছে delimiter গুলোকে আলাদা আলদা ভাবে পড়তে। রেগুলার এক্সপ্রেশন। + ব্যবহার না করে দেখুন কি হয়। রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আরেকটা আর্টিকেল লেখার চেষ্টা করব।

Zoeken
Categorieën
Read More
Hacking Course
মাই রবি অ্যাপের ৭টি দারুণ সুবিধা জানুন - Banglatech24.com
দেশের সকল মোবাইল অপারেটর সিম সংক্রান্ত সার্ভিসের জন্য এখন ডিজিটাল মাধ্যমে ঝুঁকছে। আগের মতো কোড...
By Nettumi 2026-09-25 09:51:03 0 42
Hacking Course
হোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস দেয়ার নিয়ম - Banglatech24.com
হোয়াটসঅ্যাপ নিঃসন্দেহে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক মেসেজিং অ্যাপগুলির মধ্যে একটি। এই...
By Nettumi 2026-09-25 09:48:09 0 33
Nulled
66socialproof v53.0.0 Nulled - Social Proof & FOMO Widgets Notifications (SAAS) Script
66socialproof v53.0.0 Nulled Extended License – Social Proof & FOMO Widgets...
By Nettumi 2026-09-17 18:15:51 0 320
Tech
আপনার অনলাইন পাসওয়ার্ড গুলো ইন্টারনেটে লিক হয়ে যায়নি তো? | Techtunes | টেকটিউনস
আমার ল্যাপটপই যখন আমার অফিস তমাল আনোয়ার
By Nettumi 2026-09-25 03:59:31 0 28
Nulled
Atlas v2.13 Nulled - Business Directory Listing PHP Script FREE
Atlas v2.13 Nulled – Business Directory Listing PHP Script Free Download. Atlas gives you...
By Nettumi 2026-09-18 03:24:35 0 98
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com