Sponsorizzato

জাভাতে স্ট্রিং পার্সিং - split

0
10

সাধারণত বড় কোন স্ট্রিং বা টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য স্ট্রিং পার্সিং এর দরকার হয়। অনেক ভাবেই করা যায়, যেমন Split মেথড, StringTokenizer ইত্যাদি। এখানে আমরা দেখব কিভাবে split নিয়ে কাজ করা যায়। এটি দিয়ে কোন স্টিং কে যে কোন delimiter দিয়ে টোকেনাইজ করা যায়। টোকেন বলতে পার্স করার পর তথ্য গুলো। স্প্লিট করার পর টোকেন গুলোর একটি অ্যারে রিটার্ণ করে। নিচের উদাহরণটা দেখিঃ

public class Main {

    public static void main(String[] args) {
        String text = "Country,bn,Bangladesh";

        String[] tokens = text.split(",");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

একটা স্ট্রিং নিয়েছি আমরা। split মেথডের ভেতর একটা কমা দিয়েছি। এর মানে হচ্ছে কমা প্রতিটা কমার আগ পর্যন্ত হচ্ছে একটা তথ্য বা একটা টোকেন। এগুলোকে আলাদা আলাদা করে দাও। আর তথ্য বা টোকেন গুলো রেখেছি tokens নামক একটা স্ট্রিং অ্যারেতে। পরে যখন আমরা tokens অ্যারে প্রিন্ট করেছি, আমরা পেয়েছিঃ

Country
bn
Bangladesh

এখানে কমার পরিবর্তে আমরা যে কোন ক্যারেক্টার, শব্দ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারব।

আমরা চাইলে একের অধিক delimiter ব্যবহার করতে পারি। যেমনঃ

public class Main {

    public static void main(String[] args) {

        String text = "This is a sentence. Is it a question? Yahoo!";

        String[] tokens = text.split("[.?!]+");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

এখানে আমরা একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য আলাদা আলাদা করেছি। উপরে দেখুন একটা + ব্যবহার করার কারণ হচ্ছে delimiter গুলোকে আলাদা আলদা ভাবে পড়তে। রেগুলার এক্সপ্রেশন। + ব্যবহার না করে দেখুন কি হয়। রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আরেকটা আর্টিকেল লেখার চেষ্টা করব।

Cerca
Categorie
Leggi tutto
Hacking Course
MVNO সিমের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো বিটিসিএল - Banglatech24.com
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বহুল প্রতীক্ষিত একটি উদ্যোগ ছিল বিটিসিএল-এর এমভিএনও সিম চালু করা।...
By Nettumi 2026-09-25 09:37:08 0 48
Tech
ভবিষ্যতের টেকনোলজি: মানবজাতির পরবর্তী বিপ্লব শুরু হচ্ছে এখনই | Techtunes | টেকটিউনস
এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোন গুলো! কম্পিউটার লাভার
By Nettumi 2026-09-25 03:57:37 0 32
Tech
মোমেন্টাম দিয়ে বাড়িয়ে নিন আপনার প্রোডাক্টিভিটি আর চমকে দিন অফিসের বসকে | Techtunes | টেকটিউনস
যেসব পদ্বতিতে মেইল, ফেইসবুক হ্যাকিং করতে যাবেন না!! হ্যাকিং সতর্কতা!!- প্রাথমিক পর্যায় arif
By Nettumi 2026-09-25 04:02:40 0 42
Nulled
ICOLab v3.0 Nulled - Initial Coin Offering Platform PHP Script
ICOLab v3.0 Nulled – Initial Coin Offering Platform PHP Script Free Download. ICOLab is a...
By Nettumi 2026-09-17 18:41:33 0 25
Nulled
Web Portal Development Services: The Complete Enterprise Guide
September 3, 2026...
By Nettumi 2026-09-21 04:44:07 0 38
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com