Спонсоры

জাভাতে স্ট্রিং পার্সিং - split

0
10

সাধারণত বড় কোন স্ট্রিং বা টেক্সট থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য স্ট্রিং পার্সিং এর দরকার হয়। অনেক ভাবেই করা যায়, যেমন Split মেথড, StringTokenizer ইত্যাদি। এখানে আমরা দেখব কিভাবে split নিয়ে কাজ করা যায়। এটি দিয়ে কোন স্টিং কে যে কোন delimiter দিয়ে টোকেনাইজ করা যায়। টোকেন বলতে পার্স করার পর তথ্য গুলো। স্প্লিট করার পর টোকেন গুলোর একটি অ্যারে রিটার্ণ করে। নিচের উদাহরণটা দেখিঃ

public class Main {

    public static void main(String[] args) {
        String text = "Country,bn,Bangladesh";

        String[] tokens = text.split(",");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

একটা স্ট্রিং নিয়েছি আমরা। split মেথডের ভেতর একটা কমা দিয়েছি। এর মানে হচ্ছে কমা প্রতিটা কমার আগ পর্যন্ত হচ্ছে একটা তথ্য বা একটা টোকেন। এগুলোকে আলাদা আলাদা করে দাও। আর তথ্য বা টোকেন গুলো রেখেছি tokens নামক একটা স্ট্রিং অ্যারেতে। পরে যখন আমরা tokens অ্যারে প্রিন্ট করেছি, আমরা পেয়েছিঃ

Country
bn
Bangladesh

এখানে কমার পরিবর্তে আমরা যে কোন ক্যারেক্টার, শব্দ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারব।

আমরা চাইলে একের অধিক delimiter ব্যবহার করতে পারি। যেমনঃ

public class Main {

    public static void main(String[] args) {

        String text = "This is a sentence. Is it a question? Yahoo!";

        String[] tokens = text.split("[.?!]+");

        for (int i = 0; i < tokens.length; i++)
            System.out.println(tokens[i]);
    }
}

এখানে আমরা একটা প্যারাগ্রাফের প্রতিটা বাক্য আলাদা আলাদা করেছি। উপরে দেখুন একটা + ব্যবহার করার কারণ হচ্ছে delimiter গুলোকে আলাদা আলদা ভাবে পড়তে। রেগুলার এক্সপ্রেশন। + ব্যবহার না করে দেখুন কি হয়। রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আরেকটা আর্টিকেল লেখার চেষ্টা করব।

Поиск
Категории
Больше
Nulled
CrypLab v2.0 - Crypto Marketplace and Auction Platform Script
CrypLab v1.0 – Crypto Marketplace and Auction Platform PHP Script Free Download. Cryp...
От Nettumi 2026-09-17 18:30:56 0 24
Tech
অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে চাইলে যে সকল কাজে সময় নষ্ট করা উচিত না! জেনে নিন এমন ৫ টি কাজ সম্পর্কে | Techtunes | টেকটিউনস
মজিলার নির্বাচিত সাতটি বেস্ট ফায়ারফক্স 3 অ্যাডঅন দুঃসাহসী টিনটিন
От Nettumi 2026-09-25 04:02:21 0 28
Nulled
WishMe v1.5 - Festival Wishes Android App With Firebase Back-end Source
WishMe v1.5 – Festival Wishes Android App With Firebase Back-end Source Code Free...
От Nettumi 2026-09-18 03:45:55 0 40
Tech
ফ্লাটার টেবিল ও গ্রিডভিউ উইজেট
ফ্লাটারে HTML টেবিল স্টাইল ভিউ তৈরি করার জন্য টেবিল উইজেট ব্যবহার করা হয়। যেমনঃ import...
От Nettumi 2026-09-30 18:39:43 0 9
Nulled
Perfex CRM Chat v2.0.0 - Addon Free Download
Perfex CRM Chat v2.0.0 – Addon Free Download. The most Complete Communication Add-on for...
От Nettumi 2026-09-17 18:06:22 0 36
‎ ‎ ‎
Nettumi https://nettumi.com